৪০/৩৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৭২১ - ঘরের সাপ হত্যা নিষেধ
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ
ঘরের সাপ হত্যা নিষেধের হাদিস
সহীহ মুসলিম : ৫৭২১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৭২১
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَاللَّفْظُ، لَهُ حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، أَنَّ أَبَا لُبَابَةَ، كَلَّمَ ابْنَ عُمَرَ لِيَفْتَحَ لَهُ بَابًا فِي دَارِهِ يَسْتَقْرِبُ بِهِ إِلَى الْمَسْجِدِ فَوَجَدَ الْغِلْمَةُ جِلْدَ جَانٍّ فَقَالَ عَبْدُ اللَّهِ الْتَمِسُوهُ فَاقْتُلُوهُ . فَقَالَ أَبُو لُبَابَةَ لاَ تَقْتُلُوهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ الْجِنَّانِ الَّتِي فِي الْبُيُوتِ .
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ ইবনু রুম্হ ও কুতাইবাহ্ ইবনু সা’ঈদ (রহঃ) ... নাফি’ (রহঃ) হতে বর্ণনা করেন যে, আবূ লুবাবাহ্ (রাঃ) ইবনু ‘উমর (রাঃ) -এর সঙ্গে তাঁর গৃহে তাঁর জন্য একটি দরজা খুলে নেয়ার বিষয়ে কথা বলছিলেন-যেটা দ্বারা তিনি মসজিদের দিকে চলাচলের রাস্তা কাছাকাছি করতে পারবেন। তখন কিশোররা (দেয়াল খুঁড়তে গিয়ে) একটি সাপের খোলস পেল। সে সময় ‘আবদুল্লাহ (রাঃ) বললেন, ওটিকে সন্ধান করে বের করে হত্যা কর। তখন আবূ লুবাবাহ্ (রাঃ) বললেন, তোমরা সেটিকে হত্যা করো না। কারণ, রাসূলুল্লাহ (ﷺ) ঘর-বাড়িতে অবস্থানকারী সাপগুলোকে হত্যা করতে বারণ করেছেন।
ই.ফা. ৫৬৩৩, ই.সে. ৫৬৬৩
সহীহ মুসলিম হাদিস ৫৭২১-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু লুবাবা (রাঃ) ইবন উমর (রাঃ)-এর সঙ্গে তাঁর ঘরে একটি দরজা খোলার বিষয়ে কথা বলছিলেন। কাজের সময় কিশোররা দেয়াল খুঁড়তে গিয়ে একটি সাপের খোলস পায়। তখন আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, সেটি খুঁজে বের করে হত্যা কর। আবু লুবাবা (রাঃ) তখন বলেন, তোমরা সেটি হত্যা করো না; কারণ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘরবাড়িতে অবস্থানকারী সাপগুলো হত্যা করতে বারণ করেছেন। এই হাদিস ঘরের সাপ নিয়ে সতর্কতা শেখায়। এখানে সাপ দেখলেই তাৎক্ষণিক হত্যা করার বদলে নবীজির নিষেধ স্মরণ করা হয়েছে। তাই ঘরের সাপ, সাপের খোলস এবং হাদিসের নির্দেশ—এই বিষয়গুলো বুঝে সাবধানে আচরণ করা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে থাকা সাপের বিষয়ে নবীজির আলাদা নিষেধাজ্ঞা আছে।
- সাপের খোলস দেখেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
- সাহাবীরা একে অপরকে হাদিস স্মরণ করিয়ে দিতেন।
- ক্ষতির ভয় থাকলেও নবীজির নির্দেশ মানা জরুরি।
