৪০/৩৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৭২০ - ঘরের সাপ নিয়ে বর্ণনার ভিন্নতা
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ
ঘরের সাপ ও নির্দিষ্ট সাপের বর্ণনাগত পার্থক্য
সহীহ মুসলিম : ৫৭২০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৭২০
وَحَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ، حُمَيْدٍ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وَحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّ صَالِحًا، قَالَ حَتَّى رَآنِي أَبُو لُبَابَةَ بْنُ عَبْدِ الْمُنْذِرِ وَزَيْدُ بْنُ الْخَطَّابِ فَقَالاَ إِنَّهُ قَدْ نَهَى عَنْ ذَوَاتِ الْبُيُوتِ . وَفِي حَدِيثِ يُونُسَ " اقْتُلُوا الْحَيَّاتِ " . وَلَمْ يَقُلْ " ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ " .
যুহ্রী (রহঃ) হতে বর্ণিতঃ
হারমালাহ্ ইবনু ইয়াহিয়া, ‘আব্দ ইবনু হুমায়দ ও হাসান হুলওয়ানী (রহঃ) যুহ্রী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। তবে (শেষ সানাদে) বর্ণনাকারী সালিহ্ (রহঃ) বলেছেন, ‘পরিশেষে আবূ লুবাবাহ্ ইবনু ‘আবদুল মুন্যির (রাঃ) এবং’ যায়দ ইবনু খাত্তাব (রাঃ) আমাকে প্রত্যক্ষ করলেন... এবং তাঁরা উভয়ে বললেন যে, তিনি ঘর-বাড়িতে অবস্থানকারী সাপ হত্যা করতে বারণ করেছেন। আর (প্রথম সূত্রের) বর্ণনাকারী ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে- ‘সব ধরনের সাপ মেরে ফেল’। তিনি ‘পিঠে ডোরাকাটা বিশিষ্ট ও লেজকাটা সাপ’ কথাটি উল্লেখ করেননি।
ই.ফা. ৫৬৩২, ই.সে. ৫৬৬২
সহীহ মুসলিম হাদিস ৫৭২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আগের সাপ সম্পর্কিত বর্ণনার কয়েকটি সূত্র এসেছে। সালিহ (রহঃ)-এর বর্ণনায় বলা হয়েছে, আবু লুবাবা ইবন আবদুল মুনযির (রাঃ) এবং যায়দ ইবন খাত্তাব (রাঃ) ইবন উমর (রাঃ)-কে দেখেন এবং বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘরবাড়িতে অবস্থানকারী সাপ হত্যা করতে বারণ করেছেন। অন্যদিকে ইউনুস (রহঃ)-এর বর্ণনায় আছে—সব ধরনের সাপ মেরে ফেল; সেখানে পিঠে ডোরাকাটা ও লেজকাটা সাপের কথা আলাদা করে বলা হয়নি। তাই এই হাদিসের গুরুত্ব হলো, সাপ হত্যা সম্পর্কে বর্ণনাগুলোর শব্দভেদ জানা। ঘরের সাপ, সব সাপ এবং নির্দিষ্ট ক্ষতিকর সাপ—এই বিষয়গুলো একসঙ্গে পড়লে হাদিসের মর্ম ভালো বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- একই বিষয়ের বর্ণনায় শব্দের পার্থক্য থাকতে পারে।
- ঘরবাড়িতে থাকা সাপের বিষয়ে আলাদা নিষেধ এসেছে।
- কিছু বর্ণনায় নির্দিষ্ট সাপের কথা আছে, কিছুতে নেই।
- বিধান বোঝার আগে সব সম্পর্কিত বর্ণনা দেখা দরকার।
