৪০/৩৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৭১৯ - সাপ ও কুকুর হত্যার নির্দেশ
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ
দাগযুক্ত সাপ, লেজকাটা সাপ ও ঘরের সাপের পার্থক্য
সহীহ মুসলিম : ৫৭১৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৭১৯
وَحَدَّثَنَا حَاجِبُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ بِقَتْلِ الْكِلاَبِ يَقُولُ \" اقْتُلُوا الْحَيَّاتِ وَالْكِلاَبَ وَاقْتُلُوا ذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيَسْتَسْقِطَانِ الْحَبَالَى \" . قَالَ الزُّهْرِيُّ وَنُرَى ذَلِكَ مِنْ سُمَّيْهِمَا وَاللَّهُ أَعْلَمُ . قَالَ سَالِمٌ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَلَبِثْتُ لاَ أَتْرُكُ حَيَّةً أَرَاهَا إِلاَّ قَتَلْتُهَا فَبَيْنَا أَنَا أُطَارِدُ حَيَّةً يَوْمًا مِنْ ذَوَاتِ الْبُيُوتِ مَرَّ بِي زَيْدُ بْنُ الْخَطَّابِ أَوْ أَبُو لُبَابَةَ وَأَنَا أُطَارِدُهَا فَقَالَ مَهْلاً يَا عَبْدَ اللَّهِ . فَقُلْتُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِهِنَّ . قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ نَهَى عَنْ ذَوَاتِ الْبُيُوتِ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) -কে আমি কুকুর ধ্বংসের নির্দেশ প্রদান করতে শুনেছি- তিনি বলতেন, সাপ আর কুকুরগুলো মেরে ফেল। আর (বিশেষত) পিঠে ডোরাকাটা ও লেজকাটা সাপ মেরে ফেল। কেননা, এ দু’টি মানুষের চোখের শক্তি কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায়। (সানাদের মধ্যবর্তী) বর্ণনাকারী যুহ্রী (রহঃ) বলেন, আমাদের অনুমানে সেটি তাদের বিষের কারণে; তবে এ ব্যাপারে আল্লাহ তা’আলাই সর্বাধিক জ্ঞাত।বর্ণনাকারী সালিম (রহঃ) বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) বলেছেন, তারপরে আমার অবস্থা এমন হলো যে, কোন সর্প দেখলেই আমি তাকে হত্যা না করে ছাড়তাম না। একদিনের ঘটনা, আমি গৃহে অবস্থান করে এমন একটি একটি সাপ ধাওয়া করছিলাম। তখন যায়দ ইবনু খাত্তাব (রাঃ) অথবা আবূ লুবাবাহ্ (রাঃ) আমার নিকট দিয়ে যাচ্ছিলেন, আর আমি ধাওয়া করছিলাম। তিনি বললেন, থামো! হে ‘আবদুল্লাহ! তখন আমি বললাম, রাসূলুল্লাহ (ﷺ) তো এদের হত্যা করার আদেশ দিয়েছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘর-বাড়িতে অবস্থানকারী সাপ ধ্বংস করতে বারণও করেছেন।
ই.ফা. ৫৬৩২, ই.সে. ৫৬৬১
সহীহ মুসলিম হাদিস ৫৭১৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবন উমর (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে কুকুর ধ্বংসের নির্দেশ দিতে শুনেছেন। তিনি আরও বলেন, সাপ এবং বিশেষত পিঠে ডোরাকাটা ও লেজকাটা সাপ মেরে ফেলতে বলা হয়েছে। কারণ এ দুই ধরনের সাপ মানুষের চোখের শক্তি কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায়। যুহরী (রহঃ) বলেন, তাঁদের ধারণা ছিল এটি বিষের কারণে; তবে আল্লাহই ভালো জানেন। পরে ইবন উমর (রাঃ) যে কোনো সাপ মারতেন, কিন্তু তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়—রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘরবাড়িতে অবস্থানকারী সাপ হত্যা করতে বারণ করেছেন। এই হাদিসে সাপ হত্যা, ক্ষতিকর সাপ এবং ঘরের সাপ—তিনটি বিষয় আলাদা করে বুঝতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাগযুক্ত ও লেজকাটা সাপের ক্ষতির কারণ বর্ণনায় এসেছে।
- বর্ণনাকারী নিজের ধারণা বললেও আল্লাহ ভালো জানেন—এ কথা বলেছেন।
- ঘরের সাপের বিষয়ে আলাদা নিষেধাজ্ঞা রয়েছে।
- হাদিসের ভিন্ন অংশ মিলিয়ে সিদ্ধান্ত বোঝা দরকার।
