৪০/৩৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৭২৬ - ঘরের সাপ ও ব্যতিক্রম

সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ

ঘরের সাপ হত্যা নিষেধ ও নির্দিষ্ট ব্যতিক্রম

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৭২৬

وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ عِنْدَنَا ابْنُ جَعْفَرٍ - عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَوْمًا عِنْدَ هَدْمٍ لَهُ فَرَأَى وَبِيصَ جَانٍّ فَقَالَ اتَّبِعُوا هَذَا الْجَانَّ فَاقْتُلُوهُ ‏.‏ قَالَ أَبُو لُبَابَةَ الأَنْصَارِيُّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ الْجِنَّانِ الَّتِي تَكُونُ فِي الْبُيُوتِ إِلاَّ الأَبْتَرَ وَذَا الطُّفْيَتَيْنِ فَإِنَّهُمَا اللَّذَانِ يَخْطِفَانِ الْبَصَرَ وَيَتَتَبَّعَانِ مَا فِي بُطُونِ النِّسَاءِ ‏.‏

নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) তাঁর ভেঙ্গে ফেলা একটি দেয়ালের নিকট ছিলেন। অতঃপর একটি সাপের খোলস দেখতে পেয়ে বললেন, একে সন্ধান করে তা হত্যা কর। আবূ লুবাবাহ্‌ আনসারী (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, তিনি সেসব সাপ হত্যা করতে বারণ করেছেন যেগুলো বাড়ি-ঘরে অবস্থান করে; কিন্তু লেজ কাটা ও পিঠে দু’টি সাদা দাগযুক্ত সাপ (হত্যা করতে বলেছেন)। কারণ এ দু’টি এমন যারা দৃষ্টি শক্তি কেড়ে নেয় এবং স্ত্রীলোকদের গর্ভপাত ঘটায়।

ই.ফা. ৫৬৩৭, ই.সে. ৫৬৬৮

সহীহ মুসলিম হাদিস ৫৭২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) একটি ভাঙা দেয়ালের কাছে সাপের খোলস দেখে সেটি খুঁজে হত্যা করতে বলেন। তখন আবু লুবাবা আনসারী (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন যে, বাড়ি-ঘরে অবস্থানকারী সাপ হত্যা করতে নিষেধ করা হয়েছে। তবে লেজকাটা এবং পিঠে দুইটি সাদা দাগযুক্ত সাপ এর ব্যতিক্রম। কারণ বর্ণনায় এসেছে, এ দুই ধরনের সাপ দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং নারীদের গর্ভের সন্তানের ক্ষতি করে। এই হাদিস খুব পরিষ্কারভাবে দুটি দিক শেখায়—ঘরের সাপের প্রতি সাধারণ নিষেধ এবং নির্দিষ্ট ক্ষতিকর সাপের ক্ষেত্রে ব্যতিক্রম। তাই সাপ হত্যা সম্পর্কে হাদিস বুঝতে হলে শুধু এক অংশ নয়, পুরো বর্ণনাটি দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরে থাকা সাপ হত্যা নিষেধের বিষয়টি স্পষ্টভাবে এসেছে।
  • লেজকাটা ও দুই সাদা দাগযুক্ত সাপ ব্যতিক্রম হিসেবে উল্লেখ হয়েছে।
  • সাপের ক্ষতির কারণ বর্ণনায় চোখ ও গর্ভের সঙ্গে যুক্ত করা হয়েছে।
  • কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো হাদিস বুঝতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন