৪০/৩৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৭২৫ - ঘরের সাপ ও ক্ষতিকর সাপ

সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ

ঘরের সাপ ও ক্ষতিকর সাপের পার্থক্য

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৭২৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، - يَعْنِي الثَّقَفِيَّ - قَالَ سَمِعْتُ يَحْيَى، بْنَ سَعِيدٍ يَقُولُ أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ أَبَا لُبَابَةَ بْنَ عَبْدِ الْمُنْذِرِ الأَنْصَارِيَّ، - وَكَانَ مَسْكَنُهُ بِقُبَاءٍ فَانْتَقَلَ إِلَى الْمَدِينَةِ - فَبَيْنَمَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ جَالِسًا مَعَهُ يَفْتَحُ خَوْخَةً لَهُ إِذَا هُمْ بِحَيَّةٍ مِنْ عَوَامِرِ الْبُيُوتِ فَأَرَادُوا قَتْلَهَا فَقَالَ أَبُو لُبَابَةَ إِنَّهُ قَدْ نُهِيَ عَنْهُنَّ - يُرِيدُ عَوَامِرَ الْبُيُوتِ - وَأُمِرَ بِقَتْلِ الأَبْتَرِ وَذِي الطُّفْيَتَيْنِ وَقِيلَ هُمَا اللَّذَانِ يَلْتَمِعَانِ الْبَصَرَ وَيَطْرَحَانِ أَوْلاَدَ النِّسَاءِ ‏.‏

নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ

মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) .. নাফি’ (রহঃ) সংবাদ দিয়েছেন যে, আবূ লুবাবাহ্‌ ইবনু ‘আবদুল মুন্‌যির আনসারী (রাঃ) কুবায় বসবাস করতেন। অতঃপর তিনি স্থান পরিবর্তন করে মাদীনায় (মসজিদে নাবাবীর সন্নিকটে) আসলেন। এমতাবস্থায় যে, ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) তাঁর [আবূ লুবাবাহ্‌ (রাঃ) -এর] সঙ্গে উপবিষ্ট ছিলেন এবং তাঁর জন্য ছোট আকারে একটি দরজা খুলছিলেন।অকস্মাৎ সে সময় তাঁরা বাড়ি ঘরে অবস্থানকারী একটি সাপ লক্ষ্য করলেন। তাঁরা ওটিকে হত্যা করতে অগ্রসর হলে আবূ লুবাবাহ্‌ (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) সেগুলো মেরে ফেলতে বারণ করেছেন। তিনি (ওগুলো বলে) বাড়ি-ঘরে অবস্থানকারী সাপ বুঝাতে চেয়েছে। আর লেজকাটা ও পিঠে দু’টি সাদা দাগ বিশিষ্ট সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। বলা হয়ে যে, সে (সাপ) দু’টি এমন, যারা চোখের জ্যোতি নষ্ট করে দেয় এবং নারীদের গর্ভপাত ঘটায়।

ই.ফা. ৫৬৩৭, ই.সে. ৫৬৬৭

সহীহ মুসলিম হাদিস ৫৭২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু লুবাবা ইবন আবদুল মুনযির আনসারী (রাঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি কুবা থেকে মদিনায় আসেন। একসময় ইবন উমর (রাঃ) তাঁর সঙ্গে বসে ছোট একটি দরজা খুলছিলেন। তখন তাঁরা বাড়ি-ঘরে থাকা একটি সাপ দেখেন। লোকেরা সেটি হত্যা করতে চাইলে আবু লুবাবা (রাঃ) বলেন, এ ধরনের ঘরের সাপ হত্যা করতে নিষেধ করা হয়েছে। তবে একই বর্ণনায় বলা হয়েছে, লেজকাটা ও পিঠে দুইটি সাদা দাগযুক্ত সাপ হত্যা করতে বলা হয়েছে। কারণ বলা হয়, এ ধরনের সাপ চোখের জ্যোতি নষ্ট করে এবং নারীদের গর্ভপাত ঘটায়। এই হাদিস ঘরের সাপ ও ক্ষতিকর নির্দিষ্ট সাপের মধ্যে স্পষ্ট পার্থক্য শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরের সাপ হত্যা নিষেধের কথা হাদিসে এসেছে।
  • লেজকাটা ও দুই দাগযুক্ত সাপের বিষয়ে আলাদা নির্দেশ আছে।
  • ক্ষতিকর সাপ আর ঘরের সাপকে একভাবে দেখা ঠিক নয়।
  • হাদিসের ভেতরেই ভারসাম্যপূর্ণ নির্দেশ পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন