৪০/৩৭. অধ্যায়ঃ
সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ
সহিহ মুসলিম : ৫৭১৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৭১৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَابْنُ، نُمَيْرٍ عَنْ هِشَامٍ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَتْلِ ذِي الطُّفْيَتَيْنِ فَإِنَّهُ يَلْتَمِسُ الْبَصَرَ وَيُصِيبُ الْحَبَلَ .
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) পিঠে দুটি শুভ্র রেখাযুক্ত বিষধর সাপ হত্যা করার আদেশ দিয়েছেন। কারণ সেটা চোখের জ্যোতি হরণ করে নেয় এবং গর্ভস্থ সন্তানের উপর পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬২৯, ইসলামীক সেন্টারঃ ৫৬৫৮
