৪০/৩৬. অধ্যায়ঃ
কুষ্ঠ প্রভৃতি রোগাক্রান্ত ব্যক্তি হতে বেঁচে থাকা
সহিহ মুসলিম : ৫৭১৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৭১৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ، وَهُشَيْمُ بْنُ بَشِيرٍ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ فِي وَفْدِ ثَقِيفٍ رَجُلٌ مَجْذُومٌ فَأَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّا قَدْ بَايَعْنَاكَ فَارْجِعْ " .
আমর ইবনু শারীদ (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া ও আবূ বকর ইবনু আবূ শাইবাহ (রহঃ) ... আমর ইবনু শরীদ (রাঃ) এর সানাদে তাঁর পিতা হতে বর্ণিত। সাকীফ সম্প্রদায়ের প্রতিনিধি দলের মধ্যে জনৈক কুষ্ঠ রোগী ছিলেন। নবী (ﷺ) তার নিকট (খবর) পাঠালেন যে, আমরা তোমাকে বাই‘আত করে নিয়েছি, তুমি ফিরে যাও।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬২৮, ইসলামীক সেন্টারঃ ৫৬৫৭[৩০] হাদিসে কুষ্ঠ রোগীর সাথে একত্রে পানাহার ও উঠা বসার বিবরন পাওয়া যায়। অতএব সুন্নাহ মতে, তাদের ঘৃণা ও একঘরে করে সম্ভাব্য ও সাধারন সতর্কতা অবলম্বন বিধেয় ।
