৪১/৩. অধ্যায়ঃ
আল-‘আব্দ, আল-আমাত (দাস-দাসী) এবং আল-মাওলা, আস-সাইয়্যিদ শব্দসমূহ ব্যবহারের বিধান
সহিহ মুসলিম : ৫৭৭০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৭৭০
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ أَطْعِمْ رَبَّكَ وَضِّئْ رَبَّكَ . وَلاَ يَقُلْ أَحَدُكُمْ رَبِّي . وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي . وَلْيَقُلْ فَتَاىَ فَتَاتِي غُلاَمِي " .
হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ ইবন রাফি (রহঃ) ... হাম্মাম ইবন মুন্নব্বিহ (রহঃ) হতে বর্ণিত। এ হলো সেসব হাদিস, যা আবু হুরাইরা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি কয়েকটি হাদিস বর্ণনা করেছেন। (সে সবের একটি হলো) রাসূলুল্লাহ (ﷺ) আরও বলেন, তোমাদের কেউ (মনিব সম্পর্কে এভাবে) বলবে না যে, তোমার রবকে পান করাও, তোমার রবকে খাবার দাও, তোমার রবকে ওজ়ু করাও। তিনি আরও বলেন, তোমাদের কেউ যেন না বলে আমার রব এবং বলবে আমার সাইয়্যিদ তথা সরদার বা নেতা, আমার মাওলা বা মনিব। আর তোমাদের কেউ যেন না বলে, আমার দাস আমার দাসী, বরং বলবে, আমার সেবক, আমার সেবিকা।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৬৮১, ইসলামীক সেন্টারঃ ৫৭১২
