৪৩/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৮২৭ - হিজরতের স্বপ্ন ও আল্লাহর কল্যাণ

নাবী (ﷺ)-এর স্বপ্ন

হিজরতের স্বপ্ন ও আল্লাহর কল্যাণের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮২৭

حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ اللَّهِ بْنُ بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ - وَتَقَارَبَا فِي اللَّفْظِ - قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، جَدِّهِ عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ فَذَهَبَ وَهَلِي إِلَى أَنَّهَا الْيَمَامَةُ أَوْ هَجَرُ فَإِذَا هِيَ الْمَدِينَةُ يَثْرِبُ وَرَأَيْتُ فِي رُؤْيَاىَ هَذِهِ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فَعَادَ أَحْسَنَ مَا كَانَ فَإِذَا هُوَ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ وَرَأَيْتُ فِيهَا أَيْضًا بَقَرًا وَاللَّهُ خَيْرٌ فَإِذَا هُمُ النَّفَرُ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ وَإِذَا الْخَيْرُ مَا جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْخَيْرِ بَعْدُ وَثَوَابُ الصِّدْقِ الَّذِي آتَانَا اللَّهُ بَعْدُ يَوْمَ بَدْرٍ» .

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)- কে বলতে শুনেছি। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যে, আমি মাক্কাহ্ থেকে এমন এক দেশে হিজরত করে যাচ্ছি, যেখানে খেজুর বৃক্ষ আছে, তাতে আমার কল্পনা এদিকে গেল যে, তা ইয়ামামাহ্ অথবা হাজর (এলাকা) হবে। পরে (বাস্তবে) দেখি যে, তা হলো মাদীনাহ্- (যার পূর্ব নাম) ইয়াস্রিব। আমি আমার এ স্বপ্নে আরও দেখলাম যে, আমি একটি তলোয়ার নাড়াচাড়া করলাম, ফলে তার মধ্যখান ভেঙ্গে গেল। তা ছিল উহুদের দিনে যা মু’মিনগণের উপর আপতিত হয়েছিল।তারপরে আমি আর একবার সে তলোয়ার নাড়া দিলে তা পূর্বের চাইতে ভাল হয়ে গেল। তারপরে মূলত তা হলো সে বিজয় ও ঈমানদারদের সম্মেলন- যা আল্লাহ সংঘটিত করলেন (মাক্কাহ্ বিজয়)। আমি তাতে একটি গরুও দেখলাম। আর আল্লাহ তা‘আলাই কল্যাণের অধিকারী। মূলত তা হলো- উহুদের যুদ্ধে (শাহাদাতপ্রাপ্ত) মু’মিনদের দলটি। আর মঙ্গল হলো, সে কল্যাণ যা পরবর্তীতে আল্লাহ তা‘আলা দান করেছেন এবং সততা ও নিষ্ঠার সে সাওয়াব ও প্রতিদান- যা আল্লাহ তা‘আলা আমাদের বদর যুদ্ধের পরে দিয়েছেন।

ই.ফা. ৫৭৩৫, ই.সে. ৫৭৬৬

সহীহ মুসলিম হাদিস ৫৮২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) নিজের একটি স্বপ্নের কথা বলেছেন। তিনি দেখলেন, তিনি মক্কা থেকে খেজুরগাছপূর্ণ এক দেশে হিজরত করছেন। প্রথমে তাঁর মনে ইয়ামামা বা হাজর এলাকার কথা এলেও পরে তা মদীনা বা ইয়াসরিব হিসেবে প্রকাশ পেল। একই স্বপ্নে তলোয়ার ভেঙে যাওয়ার দৃশ্য উহুদের দিনে মুমিনদের কষ্টের দিকে ইশারা করে। পরে তলোয়ার আগের চেয়ে ভালো হয়ে যায়, যা আল্লাহর দেওয়া বিজয় ও মুমিনদের একত্র হওয়ার দিকে ইশারা করে। গরুর দৃশ্যও উহুদের শহীদ মুমিনদের সঙ্গে সম্পর্কিত। মূল শিক্ষা হলো, কষ্টের পরও আল্লাহ কল্যাণ দেন এবং সত্যনিষ্ঠার পুরস্কার দান করেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সত্য স্বপ্ন কখনো আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ইশারা হতে পারে।
  • উহুদের মতো কষ্টের পরও আল্লাহ মুমিনদের জন্য কল্যাণের দরজা খুলে দেন।
  • সততা ও নিষ্ঠা আল্লাহর কাছে পুরস্কারের কারণ।
  • মুমিনের জীবনে পরীক্ষা ও বিজয়—দুটিই আল্লাহর হিকমতের অধীন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন