৪৩/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৮২৮ - মুসায়লিমার দাবি ও নবীজীর দৃঢ়তা

নাবী (ﷺ)-এর স্বপ্ন

মিথ্যা নবুওয়াতের সামনে নবীজীর দৃঢ় অবস্থান

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮২৮

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ، بْنِ أَبِي حُسَيْنٍ حَدَّثَنَا نَافِعُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ الْمَدِينَةَ فَجَعَلَ يَقُولُ إِنْ جَعَلَ لِي مُحَمَّدٌ الأَمْرَ مِنْ بَعْدِهِ تَبِعْتُهُ . فَقَدِمَهَا فِي بَشَرٍ كَثِيرٍ مِنْ قَوْمِهِ فَأَقْبَلَ إِلَيْهِ النَّبِيُّ ﷺ وَمَعَهُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ وَفِي يَدِ النَّبِيِّ ﷺ قِطْعَةُ جَرِيدَةٍ حَتَّى وَقَفَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ قَالَ «لَوْ سَأَلْتَنِي هَذِهِ الْقِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا وَلَنْ أَتَعَدَّى أَمْرَ اللَّهِ فِيكَ وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللَّهُ وَإِنِّي لأُرَاكَ الَّذِي أُرِيتُ فِيكَ مَا أُرِيتُ وَهَذَا ثَابِتٌ يُجِيبُكَ عَنِّي " . ثُمَّ انْصَرَفَ عَنْهُ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

(ভণ্ড নবী) মুসাইলামাহ্ কায্যাব নবী (ﷺ)-এর আমলে মাদীনায় আসলো, সে তখন বলতে থাকল- ‘মুহাম্মাদ যদি তার (মৃত্যুর) পরে আমাকে নেতৃত্ব দেয়ার ওয়াদা করে, তাহলে আমি তার অনুসরণ করব। সে তার সম্প্রদায়ের প্রচুর লোকজন নিয়ে মাদীনায় আসলো। নবী (ﷺ) তাঁর দিকে অগ্রসর হলেন। তাঁর সঙ্গে ছিলেন সাবিত ইবনু কায়স ইবনু শাম্মাস (রাঃ), আর তখন নবী (ﷺ)-এর হাতে ছিল খেজুর শাখার একটি টুকরো।পরিশেষে তিনি সহচর বেষ্টিত মুসাইলামার সম্মুখে গিয়ে থামলেন এবং কথাবার্তার এক পর্যায়ে বললেন (তুমি যদি আমার কাছে এ) সামান্য খেজুর ডালের টুকরাটিও আবদার করো, তবু আমি তা তোমাকে দিব না এবং আমি কিছুতেই তোমার বিষয়ে আল্লাহ্‌র আইন লঙ্ঘন করব না। আর যদি তুমি (অবাধ্য হয়ে) পিছনে ফিরে যাও, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে পরাভূত করবেন। আর আমি অবশ্যই ধারণা করি যে, যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে তা তোমার বিষয়েই দেখানো হয়েছে। আর (আমি তোমার সঙ্গে বেশি কথা বলতে চাই না) এ সাবিত আমার তরফ থেকে তোমাকে উত্তর দিবে। তারপর তিনি তার নিকট হতে ফিরে চললেন।

ই.ফা. ৫৭৩৬, ই.সে. ৫৭৬৭

সহীহ মুসলিম হাদিস ৫৮২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুসায়লিমা কায্যাবের ঘটনা এসেছে। সে নবী (صلى الله عليه وسلم)-এর আমলে মদীনায় আসে এবং দাবি করে, যদি নবী (صلى الله عليه وسلم) তাঁর পরে নেতৃত্ব তাকে দেন, তবে সে অনুসরণ করবে। নবী (صلى الله عليه وسلم) তার কাছে যান, সঙ্গে ছিলেন সাবিত ইবনু কায়স (রাঃ)। নবীজীর হাতে ছিল খেজুর শাখার একটি ছোট টুকরা। তিনি মুসায়লিমাকে স্পষ্টভাবে বলেন, সে যদি ওই সামান্য টুকরাও চায়, তবুও তিনি তাকে দেবেন না। তিনি আরও বলেন, আল্লাহর নির্দেশের বাইরে তিনি যাবেন না। এখানে মূল বিষয় হলো মিথ্যা দাবি, ক্ষমতার লোভ এবং আল্লাহর বিধানের সামনে নবীজীর দৃঢ়তা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনের বিষয়ে ক্ষমতা বা লোভের কারণে ছাড় দেওয়া যায় না।
  • মিথ্যা নবুওয়াতের দাবি সরাসরি প্রত্যাখ্যানযোগ্য।
  • নবী (صلى الله عليه وسلم) আল্লাহর নির্দেশের বাইরে কোনো সিদ্ধান্ত নেননি।
  • সত্যের পক্ষে কথা বলার সময় দৃঢ়তা জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন