৪৪/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৮৪৪ - তলোয়ারের সামনে আল্লাহর ওপর ভরসা
আল্লাহ তা‘আলার উপরে নবী (ﷺ)-এর তাওয়াক্কুল এবং তাঁকে লোকদের (অনিষ্ট) হতে আল্লাহ তা‘আলার হিফাযাত
তলোয়ারের সামনে নবীজীর আল্লাহর ওপর ভরসা
সহীহ মুসলিম : ৫৮৪৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮৪৪
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي، سَلَمَةَ عَنْ جَابِرٍ، حوَحَدَّثَنِي أَبُو عِمْرَانَ، مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا إِبْرَاهِيمُ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنِ الزُّهْرِيِّ، عَنْ سِنَانِ بْنِ أَبِي سِنَانٍ الدُّؤَلِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ،قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ غَزْوَةً قِبَلَ نَجْدٍ فَأَدْرَكَنَا رَسُولُ اللَّهِ ﷺ فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ ﷺ تَحْتَ شَجَرَةٍ فَعَلَّقَ سَيْفَهُ بِغُصْنٍ مِنْ أَغْصَانِهَا - قَالَ - وَتَفَرَّقَ النَّاسُ فِي الْوَادِي يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ - قَالَ - فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ رَجُلاً أَتَانِي وَأَنَا نَائِمٌ فَأَخَذَ السَّيْفَ فَاسْتَيْقَظْتُ وَهُوَ قَائِمٌ عَلَى رَأْسِي فَلَمْ أَشْعُرْ إِلاَّ وَالسَّيْفُ صَلْتًا فِي يَدِهِ فَقَالَ لِي مَنْ يَمْنَعُكَ مِنِّي قَالَ قُلْتُ اللَّهُ . ثُمَّ قَالَ فِي الثَّانِيَةِ مَنْ يَمْنَعُكَ مِنِّي قَالَ قُلْتُ اللَّهُ . قَالَ فَشَامَ السَّيْفَ فَهَا هُوَ ذَا جَالِسٌ " . ثُمَّ لَمْ يَعْرِضْ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নাজ্দ-এর দিকে একটি জিহাদে গেলাম। রাসূলুল্লাহ (ﷺ) (পেছন হতে এসে) একটি কাঁটাবন যুক্ত উপত্যকায় আমাদের পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) একটি গাছের তলায় অবতরণ করলেন এবং তাঁর তলোয়ারটি সে বৃক্ষের একটি শাখায় লটকিয়ে রাখলেন। বর্ণনাকারী [জাবির (রাঃ)] বলেন, আর লোকেরা গাছের ছায়ায় আশ্রয় নেয়ার জন্য প্রান্তরে ছড়িয়ে পড়ল।বর্ণনাকারী বলেন, পরে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ জনৈক লোক আমার নিকট আসলো তখন আমি ঘুমন্ত। সে তলোয়ারটি হাতে নিল। আমি জেগে উঠলাম, আর সে আমার মাথার কাছে দণ্ডায়মান। আমি কিছু বুঝে না উঠতেই (দেখি) উন্মুক্ত তলোয়ারটি তার হাতে নিয়ে দাঁড়িয়ে। অতঃপর সে আমাকে বলল, কে তোমাকে আমা হতে রক্ষা করবে? তিনি বলেন, আমি বললাম, আল্লাহ! সে দ্বিতীয় বার বলল, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? তিনি বলেন, আমি বললাম, আল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে তখন তলোয়ারটি ভিতরে ঢুকিয়ে রাখল। আর ওই যে সে বসে আছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) তাকে কিছুই বললেন না।
ই.ফা. ৫৭৫১, ই.সে. ৫৭৮২
সহীহ মুসলিম হাদিস ৫৮৪৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ) নাজদের দিকে এক অভিযানের ঘটনা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একটি কাঁটাবনযুক্ত উপত্যকায় গাছের নিচে বিশ্রাম নেন এবং তলোয়ারটি গাছের শাখায় ঝুলিয়ে রাখেন। এক ব্যক্তি এসে নবীজী ঘুমন্ত অবস্থায় তলোয়ার হাতে নেয়। নবী (صلى الله عليه وسلم) জেগে দেখেন, লোকটি মাথার কাছে দাঁড়িয়ে আছে এবং হাতে খোলা তলোয়ার। সে জিজ্ঞেস করে, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? নবীজী বলেন, আল্লাহ। সে আবার জিজ্ঞেস করলে নবীজী আবার বলেন, আল্লাহ। এরপর লোকটি তলোয়ার গুটিয়ে রাখে। নবীজী তাকে কিছু বলেননি। এখানে আল্লাহর ওপর ভরসা, ধৈর্য ও ক্ষমাশীলতার গভীর শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিপদের মুহূর্তেও নবী (صلى الله عليه وسلم) আল্লাহর ওপর ভরসা করেছেন।
- শত্রুর হাতে তলোয়ার থাকা অবস্থায়ও তিনি দৃঢ় ছিলেন।
- লোকটি তলোয়ার গুটিয়ে রাখার পর নবীজী তাকে শাস্তি দেননি।
- ক্ষমাশীলতা নবীজীর চরিত্রের একটি উজ্জ্বল দিক।
