৪৪/২৯. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য
সহিহ মুসলিম : ৫৯৬৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৯৬৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ وَعَمْرٌو النَّاقِدُ جَمِيعًا عَنِ ابْنِ إِدْرِيسَ، - قَالَ عَمْرٌو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ الأَوْدِيُّ، - عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّهُ لَمْ يَكُنْ رَأَى مِنَ الشَّيْبِ إِلاَّ - قَالَ ابْنُ إِدْرِيسَ كَأَنَّهُ يُقَلِّلُهُ - وَقَدْ خَضَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ .
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্, ইবনু নুমায়র ও ‘আমর আন্ নাকিদ (রহঃ) হতে বর্ণিতঃ
আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ (ﷺ) কি খিযাব (কলপ) লাগাতেন? তিনি বললেন: এতটুকু বার্ধক্য তাঁর মধ্যে লক্ষ্য করা যায়নি। কিন্তু ইবনু ইদরিস (রহঃ) বলেন, তিনি যেন সামান্য করছিলেন। তবে আবু বকর ও উমর (রাঃ) মেহেদি এবং কাতাম দ্বারা খিযাব লাগিয়েছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৮৬৪, ইসলামীক সেন্টারঃ ৫৯০০
