৪৪/২৯. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বার্ধক্য
সহিহ মুসলিম : ৫৯৬৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৯৬৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ ابْنِ سِيرِينَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَضَبَ فَقَالَ لَمْ يَبْلُغِ الْخِضَابَ كَانَ فِي لِحْيَتِهِ شَعَرَاتٌ بِيضٌ . قَالَ قُلْتُ لَهُ أَكَانَ أَبُو بَكْرٍ يَخْضِبُ قَالَ فَقَالَ نَعَمْ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ .
ইবনু সীরীন (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আনাস ইবন মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি খিযাব লাগিয়েছিলেন? উত্তরে আনাস (রাঃ) বললেন: তিনি (ﷺ) খিযাব লাগানোর বয়সে পৌঁছাননি। এরপর তিনি বললেন, তাঁর (ﷺ)-এর দাড়িতে কিছু সাদা লোম ছিল মাত্র। ইবন সিরিন (রহঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আবু বকর (রাঃ) লাগাতেন কি? তিনি বললেন, হ্যাঁ। মেহেদি ও কাতাম দ্বারা খিযাব লাগাতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৮৬৫, ইসলামীক সেন্টারঃ ৫৯০১
