৪৪/৩৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৯৯৪ - নবীজির বয়সের হিসাব
মাক্কায় ও মাদীনায় নবী (ﷺ)-এর অবস্থানকাল কত ছিল
নবীজির বয়সের হিসাব কীভাবে করা হয়
সহীহ মুসলিম : ৫৯৯৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৯৯৪
وَحَدَّثَنِي ابْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَمَّارٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ قَالَ سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ كَمْ أَتَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ مَاتَ فَقَالَ مَا كُنْتُ أَحْسِبُ مِثْلَكَ مِنْ قَوْمِهِ يَخْفَى عَلَيْهِ ذَاكَ - قَالَ - قُلْتُ إِنِّي قَدْ سَأَلْتُ النَّاسَ فَاخْتَلَفُوا عَلَىَّ فَأَحْبَبْتُ أَنْ أَعْلَمَ قَوْلَكَ فِيهِ . قَالَ أَتَحْسُبُ قَالَ قُلْتُ نَعَمْ . قَالَ أَمْسِكْ أَرْبَعِينَ بُعِثَ لَهَا خَمْسَ عَشْرَةَ بِمَكَّةَ يَأْمَنُ وَيَخَافُ وَعَشْرَ مِنْ مُهَاجَرِهِ إِلَى الْمَدِينَةِ .
বানূ হাশিমের মুক্তদাস ‘আম্মার (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ (ﷺ)-এর যখন ওফাত হয় তখন তাঁর (বয়স) কত ছিল? ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, আমি চিন্তা করিনি যে, তুমি তাঁর গোত্রের ব্যক্তি হয়েও এ কথাটা অজানা রইবে। আমি বললাম, আমি লোকদের প্রশ্ন করেছি, তারা ভিন্ন মতাবলম্বন করেছেন। তাই এ ব্যাপারে আপনার বক্তব্য জানা আমি বেশি ভাল মনে করলাম। ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, তুমি কি হিসাব করতে জানো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আচ্ছা ‘চল্লিশ’ স্মরণ রেখ। এ সময় তিনি রাসূল হন। এর সাথে পনের বছর যোগ করো, মাক্কায় যখন অবস্থান করেন ভয় এবং নিরাপত্তায়। আরো দশ হিজরাতের পর হতে মাদীনায়।
ই.ফা. ৫৮৯০, ই.সে. ৫৯২৬
সহীহ মুসলিম হাদিস ৫৯৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আম্মার, মাওলা বনী হাশিম বলেন, তিনি ইবন আব্বাস রাঃ-কে জিজ্ঞেস করেন—রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ওফাতের সময় বয়স কত ছিল? তিনি জানান, লোকদের কাছে জিজ্ঞেস করে ভিন্ন ভিন্ন কথা শুনেছেন, তাই ইবন আব্বাস রাঃ-এর বক্তব্য জানতে চান। ইবন আব্বাস রাঃ তাঁকে হিসাব করতে বলেন। তারপর বলেন, চল্লিশ ধরে রাখো—এই বয়সে তিনি রাসূল হন। এর সঙ্গে পনের বছর যোগ করো, মক্কায় অবস্থানের সময়; সেখানে ভয় ও নিরাপত্তা দুই অবস্থাই ছিল। এরপর হিজরতের পর মদীনায় দশ বছর যোগ করো। মূল কীওয়ার্ড: নবীজির বয়সের হিসাব, রাসূল কত বছর বয়সে নবী হন, মক্কা মদীনা জীবনকাল। এই হাদিসে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—ভিন্ন কথা শুনলে নির্ভরযোগ্য ব্যক্তির কাছে গিয়ে হিসাবসহ উত্তর জানা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভিন্ন বক্তব্য শুনলে নির্ভরযোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করা ভালো।
- রাসূল صلى الله عليه وسلم-এর নবুওয়াতের বয়স এই বর্ণনায় চল্লিশ বলা হয়েছে।
- মক্কা ও মদীনার সময় যোগ করে জীবনকাল বোঝানো হয়েছে।
- জ্ঞানী ব্যক্তি কখনও হিসাবের মাধ্যমে বিষয় সহজ করে বুঝিয়ে দেন।
