৪৪/৩৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬০২০ - দীন ও দুনিয়াবি অভিজ্ঞতার পার্থক্য
শারী‘য়াত হিসেবে রাসূলুল্লাহ (ﷺ) যা আদেশ করেছেন তা পালন করা ওয়াজিব আর পার্থিব বিষয়ে তিনি যে অভিমত ব্যক্ত করেন তা পালন করা ওয়াজিব নয়
দীনী নির্দেশ ও দুনিয়াবি অভিজ্ঞতার পার্থক্য
সহীহ মুসলিম : ৬০২০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬০২০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ - وَتَقَارَبَا فِي اللَّفْظِ وَهَذَا حَدِيثُ قُتَيْبَةَ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سِمَاكٍ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ قَالَ مَرَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِقَوْمٍ عَلَى رُءُوسِ النَّخْلِ فَقَالَ " مَا يَصْنَعُ هَؤُلاَءِ " . فَقَالُوا يُلَقِّحُونَهُ يَجْعَلُونَ الذَّكَرَ فِي الأُنْثَى فَيَلْقَحُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَظُنُّ يُغْنِي ذَلِكَ شَيْئًا " . قَالَ فَأُخْبِرُوا بِذَلِكَ فَتَرَكُوهُ فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَلِكَ فَقَالَ " إِنْ كَانَ يَنْفَعُهُمْ ذَلِكَ فَلْيَصْنَعُوهُ فَإِنِّي إِنَّمَا ظَنَنْتُ ظَنًّا فَلاَ تُؤَاخِذُونِي بِالظَّنِّ وَلَكِنْ إِذَا حَدَّثْتُكُمْ عَنِ اللَّهِ شَيْئًا فَخُذُوا بِهِ فَإِنِّي لَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ " .
তালহা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে খর্জুর বৃক্ষের মাথায় দাঁড়ানো একদল লোকের নিকট দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এরা কি করছে? মানুষেরা বলল, এরা খেজুর গাছের পরাগায়ন করছে। নরকে মাদীর (কেশর) সংমিশ্রণ করে, ফলে তা গর্ভ ধারণ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমার মনে হয় না এতে কোন লাভ হয়। রাসূলুল্লাহ (ﷺ)-এর বক্তব্য সাহাবাদের নিকট পৌঁছলে তাঁরা প্রজনন কর্ম থেকে বিরত থাকেন।তারপর এ সংবাদ রাসূলুল্লাহ (ﷺ)-কে দেয়া হলো। তিনি বললেন, এতে যদি তাঁদের লাভ হয়ে থাকে তবে তাঁরা করুক। আমি তো ধারণাপ্রসূত- এ কথা বলেছি। তাই তোমরা আমার অনুমানকে ধরে রেখো না। কিন্তু আমি যদি আল্লাহর তরফ হতে কোন কথা বলি, তবে সেটার উপর আমল করো। কারণ আমি আল্লাহর উপর কখনই মিথ্যা অপবাদ দেই না।
ই.ফা. ৫৯১৪, ই.সে. ৫৯৫২
সহীহ মুসলিম হাদিস ৬০২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে খেজুর গাছের পরাগায়ণ নিয়ে একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কিছু লোককে খেজুর গাছে কাজ করতে দেখে জিজ্ঞেস করেন তারা কী করছে। লোকেরা জানায়, তারা পরাগায়ণ করছে। তখন তিনি নিজের ধারণা থেকে বলেন, এতে হয়তো কোনো লাভ নেই। সাহাবীরা তাঁর কথা শুনে কাজটি ছেড়ে দিলে বিষয়টি রাসূল صلى الله عليه وسلم-কে জানানো হয়। তখন তিনি বলেন, যদি এতে তাদের লাভ হয়, তারা যেন তা করে। তিনি আরও বলেন, এটি ছিল তাঁর ধারণা; কিন্তু যখন তিনি আল্লাহর পক্ষ থেকে কিছু বলেন, তখন তা গ্রহণ করতে হবে। কারণ তিনি আল্লাহর ওপর মিথ্যা বলেন না। এই হাদিস দীনী ওহী এবং দুনিয়াবি অভিজ্ঞতার পার্থক্য বুঝতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দীনী নির্দেশ এলে তা গ্রহণ ও পালন করতে হবে।
- দুনিয়াবি কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার মূল্য আছে।
- রাসূল صلى الله عليه وسلم নিজের ধারণা ও আল্লাহর পক্ষ থেকে বলা কথার পার্থক্য বুঝিয়েছেন।
- কৃষি বা পেশাগত কাজে উপকার হলে তা চালিয়ে নেওয়া যায়।
