৪৪/৩৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬০২১ - দ্বীনের নির্দেশ ও মানবিক মত

শারী‘য়াত হিসেবে রাসূলুল্লাহ (ﷺ) যা আদেশ করেছেন তা পালন করা ওয়াজিব আর পার্থিব বিষয়ে তিনি যে অভিমত ব্যক্ত করেন তা পালন করা ওয়াজিব নয়

দ্বীনের নির্দেশ ও দুনিয়াবি মতের পার্থক্য

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬০২১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ الْيَمَامِيُّ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، وَأَحْمَدُ بْنُ، جَعْفَرٍ الْمَعْقِرِيُّ قَالُوا حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، - وَهُوَ ابْنُ عَمَّارٍ - حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، حَدَّثَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ، قَالَ قَدِمَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يَأْبُرُونَ النَّخْلَ يَقُولُونَ يُلَقِّحُونَ النَّخْلَ فَقَالَ ‏"‏ مَا تَصْنَعُونَ ‏"‏ ‏.‏ قَالُوا كُنَّا نَصْنَعُهُ قَالَ ‏"‏ لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا ‏"‏ ‏.‏ فَتَرَكُوهُ فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ - قَالَ - فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ ‏"‏ إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ رَأْىٍ فَإِنَّمَا أَنَا بَشَرٌ ‏"‏ ‏.‏ قَالَ عِكْرِمَةُ أَوْ نَحْوَ هَذَا ‏.‏ قَالَ الْمَعْقِرِيُّ فَنَفَضَتْ ‏.‏ وَلَمْ يَشُكَّ ‏.‏

রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মাদীনায় আসলেন। সে সময় লোকেরা খেজুর বৃক্ষ তাবীর করত। বর্ণনাকারী বলেন, অর্থাৎ- খেজুর বৃক্ষকে পরাগায়ন করাত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কি করছ? তাঁরা বলল, আমরা তো এমন করে আসছি। তিনি বললেন, (আমার মনে হয়) তোমরা এমন না করলেই ভাল হয়। তাই তাঁরা তা ছেড়ে দিল। আর এতে করে খেজুর ঝরে পড়ল কিংবা বর্ণনাকারী বলেছেন, তার উৎপাদন হ্রাস পেল।বর্ণনাকারী বলেন, মানুষেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ ঘটনা ব্যক্ত করল। তখন তিনি বললেন, আমি তো একজন মানুষ মাত্র এতে কোন সন্দেহ নেই। দ্বীনের ব্যাপারে যখন তোমাদের আমি কোন নির্দেশ দেই তোমরা তখন তা পালন করবে, আর যখন কোন কথা আমি আমার ধ্যান-ধারণা থেকে বলি, তখন (বুঝতে হবে) আমি একজন মানুষ মাত্র। বর্ণনাকারী ‘ইকরামাহ্ (রহঃ) বলেন, নবী (ﷺ) অনুরূপ বলেছেন। আর মা’কিরী (রহঃ) নিঃসন্দেহে শুধু ‘নাফাযাত’ (ঝরে পড়ল) বলেছেন।

ই.ফা. ৫৯১৫, ই.সে. ৫৯৫৩

সহীহ মুসলিম হাদিস ৬০২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, মাদীনায় লোকেরা খেজুর গাছ পরাগায়ণ করত। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, তারা এ কাজ করে আসছে। তিনি বলেন, হয়তো না করলেই ভালো হতো। এরপর তারা কাজটি ছেড়ে দেয়, ফলে খেজুর ঝরে পড়ে বা উৎপাদন কমে যায়। তারা বিষয়টি রাসূল صلى الله عليه وسلم-কে জানালে তিনি বলেন, তিনি মানুষ মাত্র। দ্বীনের কোনো বিষয়ে নির্দেশ দিলে তা গ্রহণ করতে হবে, আর নিজের মত থেকে কোনো কথা বললে তা মানবিক মত হিসেবে বুঝতে হবে। এই হাদিস দীনী নির্দেশ ও দুনিয়াবি অভিজ্ঞতার পার্থক্য শেখায়। ইসলামি নির্দেশ মানা জরুরি, আর কৃষি, পেশা বা অভিজ্ঞতামূলক কাজে বাস্তব ফলও বিবেচনা করা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দ্বীনের বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ গ্রহণ করতে হবে।
  • দুনিয়াবি কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা ও ফল বিবেচনা করা যায়।
  • মানবিক মত ও ওহীর নির্দেশ এক জিনিস নয়।
  • কোনো কাজের উপকার দেখা গেলে তা বুঝে করা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন