৪৪/৪০. অধ্যায়ঃ
‘ঈসা (আঃ)এর ফযীলত
সহিহ মুসলিম : ৬০৩১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬০৩১
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَأَى عِيسَى ابْنُ مَرْيَمَ رَجُلاً يَسْرِقُ فَقَالَ لَهُ عِيسَى سَرَقْتَ قَالَ كَلاَّ وَالَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ . فَقَالَ عِيسَى آمَنْتُ بِاللَّهِ وَكَذَّبْتُ نَفْسِي " .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মারইয়াম (আঃ)-এর পুত্র ঈসা (আঃ) একজন লোককে চুরি করতে দেখলেন। সে সময় তিনি তাকে বললেন, তুমি চুরি করেছ। সে বলল, কখনো না। যিনি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই, তাঁর কসম! (আমি চুরি করিনি)। তখন ঈসা (আঃ) বললেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম আর আমি নিজেকে মিথ্যাবাদী প্রতিপন্ন করলাম।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৯২৪, ইসলামীক সেন্টারঃ ৫৯৬২
