৪৪/৪২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬০৪৫ - নবীদের মাঝে মর্যাদা নিয়ে সংযম

মুসা’ (আঃ)-এর ফযীলত

নবীদের মাঝে তুলনা নয়: আদবের বড় শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬০৪৫

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، بْنِ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْهَاشِمِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَةً لَهُ أُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ أَوْ لَمْ يَرْضَهُ - شَكَّ عَبْدُ الْعَزِيزِ - قَالَ لاَ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَيْهِ السَّلاَمُ عَلَى الْبَشَرِ ‏.‏ قَالَ فَسَمِعَهُ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَلَطَمَ وَجْهَهُ - قَالَ - تَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَيْهِ السَّلاَمُ عَلَى الْبَشَرِ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ أَظْهُرِنَا قَالَ فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا أَبَا الْقَاسِمِ إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا ‏.‏ وَقَالَ فُلاَنٌ لَطَمَ وَجْهِي ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ لِمَ لَطَمْتَ وَجْهَهُ ‏"‏ ‏.‏ قَالَ ‏.‏ قَالَ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَيْهِ السَّلاَمُ عَلَى الْبَشَرِ وَأَنْتَ بَيْنَ أَظْهُرِنَا ‏.‏ قَالَ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى عُرِفَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ قَالَ ‏"‏ لاَ تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الأَرْضِ إِلاَّ مَنْ شَاءَ اللَّهُ - قَالَ - ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ أَوْ فِي أَوَّلِ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى عَلَيْهِ السَّلاَمُ آخِذٌ بِالْعَرْشِ فَلاَ أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ أَوْ بُعِثَ قَبْلِي وَلاَ أَقُولُ إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى عَلَيْهِ السَّلاَمُ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

এক ইয়াহূদী কিছু মাল বিক্রি করছিল, দাম দেয়া হলে সে তাতে মনতুষ্ট হলো না, কিংবা এটাকে খারাপ মনে করল, সে বলল, না হবে না, তাঁর কসম যিনি মুসা (আঃ)-কে লোকদের জন্য মনোনীত করেছেন। এ কথা এক আনসারী শুনতে পেয়ে ইয়াহূদীর গালে একটি চড় মারলেন এবং বললেন, তুই বলিস, মূসা (আঃ)-কে লোকদের মধ্য হতে মনোনীত করেছেন অথচ রাসূলুল্লাহ (ﷺ) বিদ্যমান রয়েছেন।ঐ ইয়াহুদী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আবুল কাসিম! আমি যিম্মী এবং মুসলিম দেশের নিরাপত্তাপ্রাপ্ত মানুষ, আমাকে অমুক লোক চড় মেরেছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) প্রশ্ন করলেন, কেন তুমি তার গালে চড় দিলে? আনসারী বললেন, সে বলেছে যিনি মানুষের মধ্যে মূসা (আঃ)-কে মনোনীত করেছেন অথচ আপনি আমাদের মাঝে বিদ্যমান।আবূ হুরায়রা‌ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খুব ক্রোধান্বিত হলেন। রাগের চিহ্ন তাঁর মুখমণ্ডলে ফুটে উঠল। আর বললেনঃ নবী দের মাঝে একজনকে অপর জনের উপর মর্যাদা দিও না। কারণ যখন কেয়ামাতের দিন শিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে তখন আসমান ও জমিনের সবাই বেঁহুশ হয়ে পড়বে, কেবল আল্লাহ যাদের চাইবেন তাঁরা ব্যতীত। তারপরে দ্বিতীয়বার যখন ফুঁৎকার দেয়া হবে তখন সর্বপ্রথম আমিই উত্থিত হব এবং দেখতে পাব যে, মূসা (আঃ) ‘আর্‌শ ধরে রয়েছেন। আমার জানা নেই যে, তূর পাহাড়ে তাঁর বেঁহুশ হওয়াটাই তাঁর এখনকার বেহুঁশ না হওয়ার কারণ, না আমার আগেই তাঁকে চেতনা ফিরিয়ে দেয়া হয়েছে? আর আমি এ কথাও বলি না যে, কোন পয়গম্বর ইউনুস ইবনু মাত্তা (আঃ)-এর তুলনায় অনেক মর্যাদাবান।

ই.ফা. ৫৯৩৭, ই.সে. ৫৯৭৫

সহীহ মুসলিম হাদিস ৬০৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ইহুদি মূসা (আঃ)-এর নির্বাচিত হওয়ার কথা বললে এক আনসারী তাকে চড় মারেন। ইহুদি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে অভিযোগ করলে নবী صلى الله عليه وسلم আনসারীকে কারণ জিজ্ঞেস করেন এবং খুব রাগান্বিত হন। এরপর তিনি বলেন, আল্লাহর নবীদের মাঝে একজনকে আরেকজনের উপর মর্যাদা দিও না। তারপর কিয়ামতের দিন শিঙ্গায় ফুঁ দেওয়া, সবাই বেহুশ হওয়া, আবার উঠানো এবং মূসা (আঃ)-কে আরশ ধরে থাকা অবস্থায় পাওয়ার কথা বলেন। নবী صلى الله عليه وسلم আরও বলেন, তিনি জানেন না মূসা (আঃ) তূরের বেহুশ হওয়ার কারণে ব্যতিক্রম ছিলেন কি না, অথবা তাঁর আগে চেতনা ফিরেছে। শেষে ইউনুস ইবনে মাত্তা (আঃ)-এর ব্যাপারেও অতিরিক্ত তুলনা না করতে বলেন। এই হাদিস নবীদের সম্মান, অন্য ধর্মের নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির অধিকার এবং কথার সংযম শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীদের মর্যাদা নিয়ে ঝগড়া বা অবমাননা করা ঠিক নয়।
  • নবী صلى الله عليه وسلم অন্যায়ভাবে চড় মারাকে সমর্থন করেননি।
  • কিয়ামতের গায়েবি বিষয় হাদিসের ভাষায় বোঝা দরকার।
  • ইউনুস (আঃ)-সহ সব নবীর সম্মান রক্ষা করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন