৩/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬০৯ - মাইমূনা রাঃ বর্ণিত জানাবাতের গোসল
অপবিত্রতার গোসলের বিবরণ
মাইমূনা রাঃ বর্ণিত জানাবাতের গোসলের ধাপ
সহীহ মুসলিম : ৬০৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬০৯
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنِي عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَتْنِي خَالَتِي، مَيْمُونَةُ قَالَتْأَدْنَيْتُ لِرَسُولِ اللَّهِ ﷺ غُسْلَهُ مِنَ الْجَنَابَةِ فَغَسَلَ كَفَّيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الإِنَاءِ ثُمَّ أَفْرَغَ بِهِ عَلَى فَرْجِهِ وَغَسَلَهُ بِشِمَالِهِ ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ الأَرْضَ فَدَلَكَهَا دَلْكًا شَدِيدًا ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ ثُمَّ أَفْرَغَ عَلَى رَأْسِهِ ثَلاَثَ حَفَنَاتٍ مِلْءَ كَفِّهِ ثُمَّ غَسَلَ سَائِرَ جَسَدِهِ ثُمَّ تَنَحَّى عَنْ مَقَامِهِ ذَلِكَ فَغَسَلَ رِجْلَيْهِ ثُمَّ أَتَيْتُهُ بِالْمِنْدِيلِ فَرَدَّهُ .
‘আবূদল্লাহ্ ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমার খালা মাইমুনাহ্ আমাকে বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর অপবিত্রতার গোসলের জন্যে পানির পাত্র এগিয়ে দিতাম। তিনি প্রথমে দু’হাতের কব্জি পর্যন্ত দু‘বার অথবা তিনবার ধুয়ে নিলেন। তারপর পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে বাম হাতে লজ্জাস্থান ধুয়ে পরিষ্কার করলেন। পরে বাম হাতখানা মাটিতে খুব করে রগড়ালেন, এরপর ধুয়ে নিলেন। তারপর সালাতের উযূর ন্যায় উযূ করলেন, তারপর মাথায় অঞ্জলি ভরে তিন অঞ্জলি পানি ঢাললেন, তারপর সারা শরীর ধুলেন। অতঃপর উক্তস্থান থেকে সরে গিয়ে পা দু’খানা ধুলেন। অতঃপর আমি তাঁর শরীর মোছার জন্যে কাপড় বা রুমাল নিয়ে আসলে তিনি তা ব্যবহার না করে বরং ফেরত দিলেন।
[৮৩] অপবিত্র গোসলের পর রুমাল ব্যবহার করা যাবে কিনা, সহাবাগণের তিনটি মত দেখা যায়।(১) ওযূ গোসল করে রুমাল বা কাপড় ব্যবহার করা যাবে, দোষ নেই। যেমন আনাস বিন মালিক (রাঃ) বলেন।(২) ওযূ ও গোসল করে কাপড় বা রুমাল ব্যবহার করা যাবেনা। যেমন ইবনু উমার (রাঃ) বলেন :(৩) ওযূতে রুমাল বা কাপড় ব্যবহার করা যাবে না, গোসলে ব্যবহার করা যাবে। যেমন ইবনু আব্বাস (রাঃ) বলেন। রসূলূল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে নিখুঁতভাবে বিধান উল্লেখ নেই যে, প্রয়োজনবোধে উভয়ই রুমাল বা কাপড় ব্যবহার করা যাবে।ই.ফা. ৬১৩, ই.সে. ৬২৮
সহীহ মুসলিম হাদিস ৬০৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে মাইমূনা (রাঃ) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর জানাবাতের গোসলের বেশ কিছু ধাপ বিস্তারিতভাবে বলেছেন। তিনি পানি এগিয়ে দিলে নবীজি صلى الله عليه وسلم প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত দুইবার অথবা তিনবার ধুয়ে নেন। এরপর পাত্রে হাত ঢুকিয়ে বাম হাতে লজ্জাস্থান পরিষ্কার করেন। তারপর বাম হাত মাটিতে ভালোভাবে ঘষে ধুয়ে নেন। এরপর তিনি সালাতের ওজুর মতো ওজু করেন। পরে মাথায় তিন আঁজলা পানি ঢালেন এবং বাকি শরীর ধুয়ে নেন। শেষে স্থান বদলে পা ধুয়ে নেন। তাঁকে কাপড় বা রুমাল দেওয়া হলে তিনি তা ব্যবহার করেননি। এই বর্ণনা “জানাবাতের গোসলের নিয়ম”, “ফরজ গোসলের ধাপ” এবং “নবীজির গোসলের পদ্ধতি” বুঝতে খুব স্পষ্ট সহায়তা করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাবাতের গোসলে প্রথমে হাত ধোয়ার কথা এসেছে।
- নাপাকি পরিষ্কার করার জন্য বাম হাত ব্যবহারের বর্ণনা আছে।
- সালাতের ওজুর মতো ওজু করার ধাপ উল্লেখ হয়েছে।
- মাথায় তিন আঁজলা পানি ও শেষে পা ধোয়ার বর্ণনা পাওয়া যায়।
