৪৫/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬১০৩ - উসমান রাঃ ও লজ্জাশীলতা
উসমান ইবনু ‘আফ্ফান (রাঃ)-এর ফযিলত
উসমান রাঃ-এর লজ্জাশীলতার হাদিস
সহীহ মুসলিম : ৬১০৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬১০৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ - عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ، عَنْ عَطَاءٍ، وَسُلَيْمَانَ، ابْنَىْ يَسَارٍ وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ، قَالَتْكَانَ رَسُولُ اللَّهِ ﷺ مُضْطَجِعًا فِي بَيْتِي كَاشِفًا عَنْ فَخِذَيْهِ أَوْ سَاقَيْهِ فَاسْتَأْذَنَ أَبُو بَكْرٍ فَأَذِنَ لَهُ وَهُوَ عَلَى تِلْكَ الْحَالِ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُمَرُ فَأَذِنَ لَهُ وَهُوَ كَذَلِكَ فَتَحَدَّثَ ثُمَّ اسْتَأْذَنَ عُثْمَانُ فَجَلَسَ رَسُولُ اللَّهِ ﷺ وَسَوَّى ثِيَابَهُ - قَالَ مُحَمَّدٌ وَلاَ أَقُولُ ذَلِكَ فِي يَوْمٍ وَاحِدٍ - فَدَخَلَ فَتَحَدَّثَ فَلَمَّا خَرَجَ قَالَتْ عَائِشَةُ دَخَلَ أَبُو بَكْرٍ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُمَرُ فَلَمْ تَهْتَشَّ لَهُ وَلَمْ تُبَالِهِ ثُمَّ دَخَلَ عُثْمَانُ فَجَلَسْتَ وَسَوَّيْتَ ثِيَابَكَ فَقَالَ " أَلاَ أَسْتَحِي مِنْ رَجُلٍ تَسْتَحِي مِنْهُ الْمَلاَئِكَةُ " .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) আমার ঘরে শুয়ে ছিলেন, তাঁর উরু কিংবা পায়ের নলা উন্মুক্ত ছিল। আবূ বকর (রাঃ) এসে অনুমতি চাইলে তিনি তাঁকে অনুমতি দিলেন এবং এ অবস্থাতেই কথোপকথন করলেন। তারপর উমর (রাঃ) অনুমতি চাইলে অনুমতি দিলেন এবং এ অবস্থায়ই কথাবার্তা বললেন। উসমান (রাঃ) অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) উঠে বসলেন এবং তাঁর কাপড় ঠিক করলেন। বর্ণনাকারী মুহাম্মাদ বলেন, এ বিষয়টি একই দিনে ঘটেছে বলে আমি দাবি করি না।অতঃপর উসমান (রাঃ) এসে কথা বলে চলে যাওয়ার পর আয়িশাহ্ (রাঃ) বললেন, আবূ বকর (রাঃ) আসলেন, আপনি তাঁকে কোন গুরুত্ব দিলেন না ও ভ্রুক্ষেপ করলেন না, ‘উমর (রাঃ) আসলেন আপনি তাঁকেও কোন গুরুত্ব দিলেন না ও ভ্রুক্ষেপ করলেন না। উসমান (রাঃ) প্রবেশ করতেই আপনি উঠে বসলেন এবং জামা ঠিক করে নিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আমি কি সে লোককে লজ্জা করবো না, ফেরেশ্তারা পর্যন্ত যাঁকে দেখলে লজ্জা পান।
ই.ফা. ৫৯৯২, ই.সে. ৬০৩২
সহীহ মুসলিম হাদিস ৬১০৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা রাঃ বর্ণনা করেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর ঘরে শুয়ে ছিলেন এবং তাঁর উরু বা পায়ের নলা উন্মুক্ত ছিল। আবূ বকর রাঃ অনুমতি চাইলে তিনি তাঁকে অনুমতি দেন এবং আগের অবস্থাতেই কথা বলেন। এরপর উমর রাঃ অনুমতি চাইলে তাকেও অনুমতি দেন এবং একইভাবে কথা বলেন। পরে উসমান রাঃ অনুমতি চাইলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উঠে বসেন এবং কাপড় ঠিক করেন। উসমান রাঃ চলে গেলে আয়িশা রাঃ কারণ জানতে চান। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, তিনি কি এমন ব্যক্তিকে লজ্জা করবেন না, ফেরেশতারাও যাঁকে দেখে লজ্জা পান। এখানে প্রধান কীওয়ার্ড হলো “উসমান রাঃ লজ্জাশীলতা” এবং “ফেরেশতারা উসমানকে লজ্জা পান”। হাদিসে উসমান রাঃ-এর বিশেষ চরিত্র এবং নবী صلى الله عليه وسلم-এর তাঁর প্রতি সম্মান ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উসমান রাঃ-এর লজ্জাশীলতা হাদিসে বিশেষভাবে প্রশংসিত।
- নবী صلى الله عليه وسلم উসমান রাঃ আসলে কাপড় ঠিক করে বসেছিলেন।
- ফেরেশতারাও উসমান রাঃ থেকে লজ্জা পান—এ কথা হাদিসে এসেছে।
- লজ্জাশীলতা একজন মুমিনের সুন্দর গুণ হিসেবে বোঝা যায়।
