৪৫/৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬১৩৬ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
তালহা ও যুবায়র (রাঃ)-এর ফযীলাত
সহীহ মুসলিম : ৬১৩৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬১৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَحَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالُوا حَدَّثَنَا الْمُعْتَمِرُ، - وَهُوَ ابْنُ سُلَيْمَانَ - قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ لَمْ يَبْقَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي بَعْضِ تِلْكَ الأَيَّامِ الَّتِي قَاتَلَ فِيهِنَّ رَسُولُ اللَّهِ ﷺ غَيْرُ طَلْحَةَ وَسَعْدٍ . عَنْ حَدِيثِهِمَا .
আবূ ‘উসমান (রহঃ) হতে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ্ (ﷺ) কাফিরদের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন কোন কোন দিন তাল্হাহ্ এবং সা’দ (রাঃ) ছাড়া আর কেউই রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে ছিল না। এটি তাঁদের দু’জনের বর্ণিত হাদীস।
ই.ফা. ৬০২৪, ই.সে. ৬০৬২
