৪৫/১০. অধ্যায়ঃ
যায়দ ইবনু হারিসাহ্ ও তাঁর পুত্র উসামাহ্ (রাঃ)-এর ফযিলত
সহিহ মুসলিম : ৬১৫৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬১৫৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ يَقُولُ مَا كُنَّا نَدْعُو زَيْدَ بْنَ حَارِثَةَ إِلاَّ زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ { ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ} قَالَ الشَّيْخُ أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عِيسَى أَخْبَرَنَا أَبُو الْعَبَّاسِ السَّرَّاجُ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُوسُفَ الدُّوَيْرِيُّ قَالاَ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ بِهَذَا الْحَدِيثِ .
আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা যায়দ ইবন হারিসা কে কিছুই বলতাম না, তবে যায়দ ইবন মুহাম্মাদ বলতাম যতক্ষণ না কুরআনের আয়াত অবতীর্ণ হয়: ‘তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাক। আল্লাহর দৃষ্টিতে এটাই অধিক ন্যায়সঙ্গত।’ (সূরা আল আহযাব ৩৩:৫)। শায়খ আবু আহমাদ ইবন ঈসা (রহঃ) বললেন যে, আমাদেরকে আবু আব্বাস আস সাররাজ ও মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইউসুফ দুওয়াইরী উভয়েই বলেছেন, এ সানাদে কুতাইবা ইবন সাঈদ আমাদেরকে হাদিসটি বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬০৪৪, ইসলামীক সেন্টারঃ ৬০৮১
