৪৫/২২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬২২০ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) ও তাঁর মাতার ফযিলত
সহীহ মুসলিম : ৬২২০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২২০
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَدِمْتُ أَنَا وَأَخِي، مِنَ الْيَمَنِ فَكُنَّا حِينًا وَمَا نُرَى ابْنَ مَسْعُودٍ وَأُمَّهُ إِلاَّ مِنْ أَهْلِ بَيْتِ رَسُولِ اللَّهِ ﷺ مِنْ كَثْرَةِ دُخُولِهِمْ وَلُزُومِهِمْ لَهُ .
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং আমার ভাই ইয়ামান হতে আসলাম। আমরা অনেকদিন পর্যন্ত ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) ও তাঁর মাকে রাসূল-পরিবারেরই লোক বলে ভেবেছি। কারণ তাঁরা রাসূলের নিকট ঘন ঘন যাতায়াত করতেন এবং তাঁর কাছে অবস্থান করতেন।
ই. ফা. ৬১০৪, ই. সে. ৬১৪৫
