৪৫/২২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬২১৯ - সাহাবা (রাযিঃ)- গণের ফযীলত (মর্যাদা)
আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাঃ) ও তাঁর মাতার ফযিলত
সহীহ মুসলিম : ৬২১৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২১৯
حَدَّثَنَا مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ، وَسَهْلُ بْنُ عُثْمَانَ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ، زُرَارَةَ الْحَضْرَمِيُّ وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ وَالْوَلِيدُ بْنُ شُجَاعٍ قَالَ سَهْلٌ وَمِنْجَابٌ أَخْبَرَنَا وَقَالَ، الآخَرُونَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ ﴾ لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا إِذَا مَا اتَّقَوْا وَآمَنُوا﴿ إِلَى آخِرِ الآيَةِ قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ «قِيلَ لِي أَنْتَ مِنْهُمْ».
‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন এ আয়াত নাযিল হলো: “যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের খাদ্য বস্তুর মধ্যে কোন অসুবিধা নেই, যখন তারা আল্লাহকে ভয় করে এবং মুমিন হয়” . . . (সূরা আল মায়িদাহ্ ৫:৯৩) শেষ পর্যন্ত, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেন, “আমাকে বলা হয়েছে যে, তুমিও তাদের অন্তর্ভুক্ত।”
ই. ফা. ৬১০৩, ই. সে. ৬১৪৪
