৪৫/২৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬২৫৫ - আবু যারের সালাম ও প্রথম সাক্ষাৎ

আবূ যার (রাঃ)-এর ফযিলত

আবু যারের প্রথম সালাম: ইসলামের পথে আন্তরিকতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২৫৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنِي ابْنُ أَبِي عَدِيٍّ، قَالَ أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، قَالَ قَالَ أَبُو ذَرٍّ يَا ابْنَ أَخِي صَلَّيْتُ سَنَتَيْنِ قَبْلَ مَبْعَثِ النَّبِيِّ ﷺ . قَالَ قُلْتُ فَأَيْنَ كُنْتَ تَوَجَّهُ قَالَ حَيْثُ وَجَّهَنِيَ اللَّهُ . وَاقْتَصَّ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ وَقَالَ فِي الْحَدِيثِ فَتَنَافَرَا إِلَى رَجُلٍ مِنَ الْكُهَّانِ . قَالَ فَلَمْ يَزَلْ أَخِي أُنَيْسٌ يَمْدَحُهُ حَتَّى غَلَبَهُ - قَالَ - فَأَخَذْنَا صِرْمَتَهُ فَضَمَمْنَاهَا إِلَى صِرْمَتِنَا .وَقَالَ أَيْضًا فِي حَدِيثِهِ قَالَ فَجَاءَ النَّبِيُّ ﷺ فَطَافَ بِالْبَيْتِ وَصَلَّى رَكْعَتَيْنِ خَلْفَ الْمَقَامِ - قَالَ - فَأَتَيْتُهُ فَإِنِّي لأَوَّلُ النَّاسِ حَيَّاهُ بِتَحِيَّةِ الإِسْلاَمِ - قَالَ - قُلْتُ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " وَعَلَيْكَ السَّلاَمُ مَنْ أَنْتَ " . وَفِي حَدِيثِهِ أَيْضًا فَقَالَ «مُنْذُ كَمْ أَنْتَ هَا هُنَا» . قَالَ قُلْتُ مُنْذُ خَمْسَ عَشْرَةَ . وَفِيهِ فَقَالَ أَبُو بَكْرٍ أَتْحِفْنِي بِضِيَافَتِهِ اللَّيْلَةَ .

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

হে ভ্রাতুষ্পুত্র! নবী (ﷺ)-এর আবির্ভাবের আগে আমি দু’ বছর সালাত আদায় করেছি। বর্ণনাকারী বললেন, আমি বললাম, আপনি কোন দিকে মুখ ফিরাতেন। তিনি [আবূ যার (রাঃ)] বললেন, আল্লাহ যেদিকে আমার মুখ ফিরিয়ে দিতেন সেদিকে। তারপর তিনি সুলাইমান ইবনু মুগীরাহ্ (রহঃ)-এর বর্ণিত হাদীসের অবিকল রিওয়ায়াত করেন। আর তিনি হাদীসে বলেছেন, তারপর তারা দু’জনে এক গণকের নিকট গেলেন। তিনি [আবূ যার (রাঃ)] বলেন, আমার ভাই উনায়স এ গণকের প্রশংসা করতে লাগল, পরিশেষে প্রতিপক্ষের উপর বিজয়ী হলো। বর্ণনাকারী বলেন, তারপর আমরা তার জন্তুগুলো নিলাম এবং আমাদের জন্তুগুলোর সঙ্গে একত্রিত করে রাখলাম।তিনি তাঁর হাদীসে আরও বর্ণনা করেছেন, এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) আসলেন এবং বাইতুল্লাহ্র তাওয়াফ করলেন। অতঃপর মাকামে ইব্রাহীমের পিছনে দু’রাকা‘আত সালাত আদায় করলেন। তিনি [আবূ যার (রাঃ)] বলেন, আমি তাঁর (ﷺ)-এর কাছে আসলাম এবং আমিই প্রথম লোক, সে তাঁকে ইসলামী বিধান অনুযায়ী সালাম করে। তিনি বলেন, আমি বললাম, আস্সালামু ‘আলাইকা ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! (হে আল্লাহর রাসূল! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক) তিনি (ﷺ) বললেন, ‘ওয়া ‘আলাইকুমুস্ সালাম’ (তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক)। তুমি কে?তার বর্ণিত হাদীসে আরও রয়েছে যে, এরপর তিনি বললেন, তুমি এখানে কতদিন ধরে আছ? আমি বললাম, পনের (দিন) ধরে অবস্থান করছি। এ হাদীসের আরও অতিরিক্ত রয়েছে, অতঃপর আবূ বকর (রাঃ) বললেন, তাঁকে এক রাতের আতিথেয়তার অনুমতি আমাকে দিন।

ই. ফা. ৬১৩৭, ই. সে. ৬১৮০

সহীহ মুসলিম হাদিস ৬২৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু যার (রাঃ)-এর একই ঘটনার আরেকটি বর্ণনা এসেছে। তিনি বলেন, নবী (صلى الله عليه وسلم)-এর আবির্ভাবের আগে তিনি দুই বছর সালাত আদায় করেছেন। তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আল্লাহ যেদিকে মুখ ফিরিয়ে দিতেন, তিনি সেদিকে মুখ করতেন। এরপর আগের ঘটনার মতো বর্ণনা এসেছে। এতে উনাইস (রাঃ)-এর গণকের কাছে যাওয়া, তাঁর বক্তব্যে জয়ী হওয়া, নবীজির বাইতুল্লাহ তাওয়াফ করা এবং মাকামে ইবরাহীমের পিছনে দুই রাকাত সালাত আদায়ের কথা আছে। আবু যার (রাঃ) বলেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি নবীজিকে ইসলামী সালাম দিলেন। এখানে তাঁর সত্যের প্রতি আগ্রহ, সালামের আদব এবং আবু বকর (রাঃ)-এর আতিথেয়তার দিক দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আবু যার (রাঃ)-এর অন্তরে আগে থেকেই আল্লাহমুখী ভাব ছিল।
  • ইসলামী সালাম মুমিনের সুন্দর পরিচয়।
  • নবীজির সাক্ষাতে আবু যার (রাঃ) আন্তরিকতা দেখিয়েছেন।
  • আবু বকর (রাঃ)-এর আতিথেয়তা সাহাবীদের সৌজন্য প্রকাশ করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন