৪৫/২৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬২৬০ - যুলখালাসা ধ্বংস ও আহমাসের জন্য দোয়া
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-এর ফযিলত
যুলখালাসা ধ্বংস: তাওহীদ, দোয়া ও দায়িত্ব
সহীহ মুসলিম : ৬২৬০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬২৬০
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ، بْنِ أَبِي حَازِمٍ عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ " يَا جَرِيرُ أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ " . بَيْتٍ لِخَثْعَمَ كَانَ يُدْعَى كَعْبَةَ الْيَمَانِيَةِ.قَالَ فَنَفَرْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ وَكُنْتُ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ فَضَرَبَ يَدَهُ فِي صَدْرِي فَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا " . قَالَ فَانْطَلَقَ فَحَرَّقَهَا بِالنَّارِ ثُمَّ بَعَثَ جَرِيرٌ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ رَجُلاً يُبَشِّرُهُ يُكْنَى أَبَا أَرْطَاةَ مِنَّا فَأَتَى رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ لَهُ مَا جِئْتُكَ حَتَّى تَرَكْنَاهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ. فَبَرَّكَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ .
জারীর ইবনু ‘আবদুল্লাহ বাজালী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলেছেন, হে জারীর! তুমি কি আমাকে খাস’আম গোষ্ঠীর ঘর (প্রতিমা মন্দির) যুলখালাসাহ্ থেকে চিন্তা মুক্ত করবে না? এটাকে ইয়ামানী কা‘বাও বলা হত। জারীর (রাঃ) বলেন, এরপর আমি দেড়শ’ অশ্বারোহীসহ সেদিকে রওনা হলাম; অথচ আমি উটের পিঠে স্থিরভাবে থাকতে পারতাম না। আমি এ ব্যাপারটি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট বর্ণনা করলাম।তিনি আমার বুকে তাঁর হাত মারলেন এবং দোয়া করলেন: اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا. “হে আল্লাহ! তাঁকে (উটের পিঠে) স্থির রাখুন এবং তাঁকে হিদায়াতকারী ও হিদায়াতপ্রাপ্তের অন্তর্ভুক্ত করুন।”বর্ণনাকারী বলেন, তারপর তিনি চলে গেলেন এবং সেটি (যুল্খালাসাহ্ মূর্তি) আগুন লাগিয়ে জ্বালিয়ে দিলেন। এরপর জারীর (রাঃ) আমাদের মাঝখান হতে আবূ আরতাহ্ (রাঃ) নামধারী জনৈক লোককে সুখবর দেয়ার জন্য রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট প্রেরণ করলেন। তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এসে তাঁকে বললেন, আমরা যুলখালাসাকে পাঁচড়াযুক্ত উষ্ট্রের ন্যায় করে দিয়ে আপনার নিকট এসেছি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আহ্মাস গোত্রীয় ঘোড়া ও লোকদের জন্য পাঁচবার কল্যাণের প্রার্থনা করলেন।
ই. ফা. ৬১৪২, ই. সে. ৬১৮৫
সহীহ মুসলিম হাদিস ৬২৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে যুলখালাসা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জারীর (রাঃ)-কে বললেন, তিনি কি তাঁকে খাসআম গোত্রের ঘর যুলখালাসা থেকে চিন্তামুক্ত করবেন না। জারীর (রাঃ) দেড়শ অশ্বারোহী নিয়ে রওনা হন, কিন্তু তিনি ঘোড়ার পিঠে স্থির থাকতে পারতেন না। তিনি বিষয়টি নবীজিকে বললে নবীজি তাঁর বুকে হাত রেখে দোয়া করেন, হে আল্লাহ! তাকে স্থির রাখুন এবং তাকে হিদায়াতকারী ও হিদায়াতপ্রাপ্ত করুন। তারপর জারীর (রাঃ) যুলখালাসা আগুনে পুড়িয়ে দেন। সুসংবাদ পৌঁছালে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আহমাস গোত্রের ঘোড়া ও লোকদের জন্য পাঁচবার কল্যাণের দোয়া করেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজির নির্দেশ পালনে জারীর (রাঃ) দৃঢ়তা দেখিয়েছেন।
- দুর্বলতা জানালে নবীজি তাঁর জন্য দোয়া করেন।
- তাওহীদের পথে কাজের পর নবীজি আহমাসের জন্য কল্যাণ চান।
- দায়িত্ব পালনে সাহায্যের জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত।
