৪৫/২৯. অধ্যায়ঃ
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-এর ফযিলত
সহিহ মুসলিম : ৬২৫৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬২৫৯
حَدَّثَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كَانَ فِي الْجَاهِلِيَّةِ بَيْتٌ يُقَالُ لَهُ ذُو الْخَلَصَةِ وَكَانَ يُقَالُ لَهُ الْكَعْبَةُ الْيَمَانِيَةُ وَالْكَعْبَةُ الشَّامِيَّةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ أَنْتَ مُرِيحِي مِنْ ذِي الْخَلَصَةِ وَالْكَعْبَةِ الْيَمَانِيَةِ وَالشَّامِيَّةِ " . فَنَفَرْتُ إِلَيْهِ فِي مِائَةٍ وَخَمْسِينَ مِنْ أَحْمَسَ فَكَسَرْنَاهُ وَقَتَلْنَا مَنْ وَجَدْنَا عِنْدَهُ فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ - قَالَ - فَدَعَا لَنَا وَلأَحْمَسَ .
জারীর (রাঃ) হতে বর্ণিতঃ
জাহিলি যুগে একটি গৃহ ছিল, যেটিকে ‘যুলখালাসা’ বলা হত এবং এটাকে ইয়ামানি কাবা ও শামী কাবাও বলা হত। রাসূলুল্লাহ (ﷺ) (জারীর (রাঃ)-কে) বললেন, “তুমি কি আমাদের যুলখালাসা, ইয়ামানি কাবা ও শামী কাবা থেকে চিন্তামুক্ত করতে পারবে?” তখন আমি আহমাস সম্প্রদায়ের একশ পঞ্চাশজন ব্যক্তি সাথে নিয়ে রওনা হলাম। যুলখালাসাকে ভেঙ্গে দিলাম এবং সেখানে যাদের পেলাম তাদের হত্যা করলাম। তারপর আমি তাঁর নিকট ফিরে এসে তাঁকে জানালাম। বর্ণনাকারী বলেন, এরপর তিনি আমাদের ও আহমাস সম্প্রদায়ের জন্য দোয়া করলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৪১, ইসলামীক সেন্টারঃ ৬১৮৪
