৪৫/৩১. অধ্যায়ঃ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)-এর ফযিলত
সহিহ মুসলিম : ৬২৬৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬২৬৫
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا مُوسَى بْنُ خَالِدٍ، خَتَنُ الْفِرْيَابِيِّ عَنْ أَبِي إِسْحَاقَ الْفَزَارِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنْتُ أَبِيتُ فِي الْمَسْجِدِ وَلَمْ يَكُنْ لِي أَهْلٌ فَرَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّمَا انْطُلِقَ بِي إِلَى بِئْرٍ . فَذَكَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাত্রে মসজিদে থাকতাম। সে সময় আমার কোন পরিবার-পরিজন ছিল না। একদা আমি স্বপ্নে দেখলাম যেন আমাকে একটি কূপের কাছে নেয়া হয়েছে। অতঃপর বর্ণনাকারী (উবাইদুল্লাহ ইবন উমর) সালিম তদীয় পিতা সানাদে রাসূলুল্লাহ (ﷺ) থেকে যুহরীর হাদীসের অর্থানুরূপ উল্লেখ করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬১৪৭, ইসলামীক সেন্টারঃ ৬১৯০
