৪৫/৩৬. অধ্যায়ঃ
হাতিব ইবনু আবূ বালতা‘আহ্ এবং বদরী সহাবীগণ (রাঃ)-এর ফযিলত
সহিহ মুসলিম : ৬২৯৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬২৯৭
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ عَبْدًا، لِحَاطِبٍ جَاءَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَشْكُو حَاطِبًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كَذَبْتَ لاَ يَدْخُلُهَا فَإِنَّهُ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ " .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
হাতিবের এক দাস রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁর বিপক্ষে অভিযোগ উত্থাপন করল। সে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! হাতিব অবশ্যই জাহান্নামে ঢুকবে।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: “তুমি মিথ্যা বলেছ, সে জাহান্নামে প্রবেশ করবে না। কারণ সে বদর যুদ্ধে ও হুদাইবিয়ার প্রান্তরে উপস্থিত হয়েছিল।” অধ্যায়ঃ হাতিব ইবনু আবু বালতা’আহ এবং বদরী সাহাবীগণ (রাঃ)-এর ফজিলত। ৫ম খন্ড, ৪৪৮ পৃষ্ঠা, আহলে হাদীস লাইব্রেরী ঢাকা প্রকাশিত।
