৩/১৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৩৭ - হায়েয ও জানাবাতের গোসলের শিক্ষা

হায়িয থেকে গোসলকারিনীর জন্যে রক্তের স্থানে (লজ্জাস্থানে) সুগন্ধযুক্ত কাপড়ের টুকরা বা তুলা ব্যবহার করা মুস্তাহাব

হায়েয ও জানাবাতের গোসল: মাথার গোড়ায় পানি পৌঁছানোর শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৩৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ، قَالَ سَمِعْتُ صَفِيَّةَ، تُحَدِّثُ عَنْ عَائِشَةَ، أَنَّ أَسْمَاءَ، سَأَلَتِ النَّبِيَّ ﷺ عَنْ غُسْلِ الْمَحِيضِ فَقَالَ " تَأْخُذُ إِحْدَاكُنَّ مَاءَهَا وَسِدْرَتَهَا فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ دَلْكًا شَدِيدًا حَتَّى تَبْلُغَ شُئُونَ رَأْسِهَا ثُمَّ تَصُبُّ عَلَيْهَا الْمَاءَ . ثُمَّ تَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً فَتَطَهَّرُ بِهَا " . فَقَالَتْ أَسْمَاءُ وَكَيْفَ تَطَهَّرُ بِهَا فَقَالَ " سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِينَ بِهَا " . فَقَالَتْ عَائِشَةُ كَأَنَّهَا تُخْفِي ذَلِكَ تَتَبَّعِينَ أَثَرَ الدَّمِ .وَسَأَلَتْهُ عَنْ غُسْلِ الْجَنَابَةِ فَقَالَ " تَأْخُذُ مَاءً فَتَطَهَّرُ فَتُحْسِنُ الطُّهُورَ - أَوْ تُبْلِغُ الطُّهُورَ - ثُمَّ تَصُبُّ عَلَى رَأْسِهَا فَتَدْلُكُهُ حَتَّى تَبْلُغَ شُئُونَ رَأْسِهَا ثُمَّ تُفِيضُ عَلَيْهَا الْمَاءَ " . فَقَالَتْ عَائِشَةُ نِعْمَ النِّسَاءُ نِسَاءُ الأَنْصَارِ لَمْ يَكُنْ يَمْنَعُهُنَّ الْحَيَاءُ أَنْ يَتَفَقَّهْنَ فِي الدِّينِ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আসমা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) - কাছে হায়িযের গোসল সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি বললেন, তোমাদের কেউ পানি এবং বুলবুলের পাতা নিয়ে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে। তারপর মাথায় পানি ঢেলে দিয়ে ভালভাবে নাড়াচড়া করবে যাতে পানি সমস্ত চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায়। তারপর তার উপর পানি ঢেলে দিবে। তারপর সুগন্ধযুক্ত কাপড় নিয়ে তার দ্বারা পবিত্রতা অর্জন করবে। আসমা বলল, তা দিয়ে সে কিভাবে পবিত্রতা অর্জন করবে। তিনি বললেন, সুবহানাল্লাহ্‌! তা দিয়ে পবিত্রতা অর্জন করবে। অতঃপর ‘আয়িশা (রাঃ) তাকে যেন চুপি চুপি বলে দিলেন, রক্ত বের হবার জায়গায় তা বুলিয়ে দিবে।সে অপবিত্রতার গোসল সম্পর্কেও জিজ্ঞেস করল। তিনি বললেন, পানি নিয়ে তার দ্বারা সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে। তার মাথায় পানি ঢেলে দিয়ে ভাল করে নাড়াচড়া করবে যাতে চুলের গোড়ায় পানি পৌঁছে যায়। তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিবে। ‘আয়িশা (রাঃ) বললেন, আনসারদের মহিলারা কত ভাল! লজ্জা তাদেরকে দ্বীনের জ্ঞান থেকে ফিরিয়ে রাখে না।

ই.ফা. ৬৪১, ই.সে. ৬৫৬

সহীহ মুসলিম হাদিস ৬৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসমা (রাঃ) রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে হায়েযের গোসল সম্পর্কে জানতে চান। নবীজি (صلى الله عليه وسلم) পানি ও বরইয়ের পাতা নিয়ে সুন্দরভাবে পবিত্রতা অর্জনের কথা বলেন। এরপর মাথায় পানি ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করতে বলেন, যেন পানি চুলের গোড়ায় পৌঁছে যায়। তারপর শরীরে পানি ঢালার কথা বলেন এবং সুগন্ধযুক্ত কাপড় দিয়ে রক্তের স্থান পরিষ্কার করার নির্দেশ দেন। একই হাদিসে জানাবাতের গোসলের প্রশ্নও এসেছে। সেখানে পানি নিয়ে সুন্দরভাবে পবিত্রতা, মাথায় পানি ঢালা, চুলের গোড়ায় পানি পৌঁছানো এবং সারা শরীরে পানি ঢালার কথা বলা হয়েছে। শেষে আয়িশা (রাঃ) আনসার নারীদের প্রশংসা করেন, কারণ লজ্জা তাদেরকে দীন শেখা থেকে বিরত রাখত না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হায়েযের গোসলে ভালোভাবে পবিত্রতা অর্জনের কথা এসেছে।
  • মাথার চুলের গোড়ায় পানি পৌঁছানোর দিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
  • সুগন্ধযুক্ত কাপড় দিয়ে রক্তের স্থান পরিষ্কার করার শিক্ষা আছে।
  • লজ্জা যেন দীন শেখার পথে বাধা না হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন