৪৫/৫৭. অধ্যায়ঃ
‘উমানের (ওমান দেশের) অধিবাসীগণের ফযিলত
সহিহ মুসলিম : ৬৩৮৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৩৮৯
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، عَنْ أَبِي الْوَازِعِ، جَابِرِ بْنِ عَمْرٍو الرَّاسِبِيِّ سَمِعْتُ أَبَا بَرْزَةَ، يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً إِلَى حَىٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَسَبُّوهُ وَضَرَبُوهُ فَجَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْ أَنَّ أَهْلَ عُمَانَ أَتَيْتَ مَا سَبُّوكَ وَلاَ ضَرَبُوكَ " .
আবূ বারযাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে কোন এক আরব গোত্রের নিকট প্রেরণ করলেন। তারা তাকে গালি-গালাজ ও মারধর করল। সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁকে কাহিনী বর্ণনা করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি ওমানের বংশধরদের নিকট যেতে তাহলে তারা তোমাকে গালিও দিত না এবং মারধরও করত না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬২৬৪, ইসলামীক সেন্টারঃ ৬৩১৩
