৩/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৪৩ - সাত বছরের ইস্তিহাজা ও সালাত
ইসতিহাযাহ [৮৯] বা রক্তপ্রদর রোগগ্রস্ত মহিলার গোসল ও তার সলাত প্রসঙ্গ
সাত বছরের ইস্তিহাজা: হায়েয নয়, তাই সালাত আদায় করতে হবে
সহীহ মুসলিম : ৬৪৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪৩
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ - خَتَنَةَ رَسُولِ اللَّهِ ﷺ وَتَحْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ - اسْتُحِيضَتْ سَبْعَ سِنِينَ فَاسْتَفْتَتْ رَسُولَ اللَّهِ ﷺ فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ هَذِهِ لَيْسَتْ بِالْحَيْضَةِ وَلَكِنَّ هَذَا عِرْقٌ فَاغْتَسِلِي وَصَلِّي " . قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تَغْتَسِلُ فِي مِرْكَنٍ فِي حُجْرَةِ أُخْتِهَا زَيْنَبَ بِنْتِ جَحْشٍ حَتَّى تَعْلُوَ حُمْرَةُ الدَّمِ الْمَاءَ.قَالَ ابْنُ شِهَابٍ فَحَدَّثْتُ بِذَلِكَ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَقَالَ يَرْحَمُ اللَّهُ هِنْدًا لَوْ سَمِعَتْ بِهَذِهِ الْفُتْيَا وَاللَّهِ إِنْ كَانَتْ لَتَبْكِي لأَنَّهَا كَانَتْ لاَ تُصَلِّي .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর শ্যালিকা এবং আব্দুর রহমান ইবনু ‘আওফ-এর স্ত্রী উম্মু হাবীবাহ্ (রাঃ) বিনতু জাহ্শ (রাঃ) সাত বছর যাবৎ ইসতিহাযার রোগী ছিলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এ ব্যাপারে মাসআলা জানতে চাইলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এটা হায়েজ নয়; বরং ধমনীর (রগের) রক্ত। তাই তুমি গোসল করে ফেলো এবং সালাত আদায় কর। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, এরপর তিনি তাঁর বোন যায়নাব বিনতু জাহ্শ (রাঃ) (রাঃ)-এর ঘরে একটি পাত্রের মধ্যে বসে গোসল করতেন। এমনকি পানি রক্তে লাল হয়ে যেত।ইবনু শিহাব বলেন, আমি এই হাদীসটি আবূ বাক্র ইবনু ‘আব্দুর রহমান ইবনুল হারিস ইবনু হিশাম-এর কাছের বর্ণনা করলাম। তিনি বললেন, আল্লাহ তা’য়ালা হিন্দের ওপর রহমাত করুন। সে যদি এ ফাতাওয়ার (মাসআলাহ্) শুনতে পেত! আল্লাহর কসম! সে শুধু কাঁদত। কারন সে সালাত আদায় করত না (এ মাসআলা তাঁর জানা ছিল না। ফলে সালাত আদায় করতে না পারার কারণে কাঁদত)।
ই.ফা. ৬৪৭, ই.সে. ৬৬২
সহীহ মুসলিম হাদিস ৬৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে হাবিবা বিনতু জাহশ (রাঃ)-এর দীর্ঘ ইস্তিহাজার কথা এসেছে। তিনি সাত বছর এই রক্ত সমস্যায় ছিলেন এবং রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে মাসআলা জানতে চান। নবীজি (صلى الله عليه وسلم) বলেন, এটি হায়েয নয়; বরং ধমনী বা রগের রক্ত। তাই তিনি গোসল করে সালাত আদায় করবেন। আয়িশা (রাঃ) বলেন, তিনি তাঁর বোন যায়নাব বিনতু জাহশের ঘরে একটি পাত্রে বসে গোসল করতেন, এমনকি পানিতে রক্তের লালভাব দেখা যেত। পরে ইবন শিহাব এই হাদিস আবু বকর ইবন আবদুর রহমানকে বললে তিনি হিন্দের কথা স্মরণ করেন, যিনি এই মাসআলা না জানার কারণে সালাত আদায় করতেন না এবং কাঁদতেন। এই হাদিস দীনী জ্ঞান জানার প্রয়োজনীয়তা স্পষ্ট করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইস্তিহাজা দীর্ঘ হলেও তা হায়েয নয়—হাদিসে তা আলাদা করা হয়েছে।
- ইস্তিহাজার অবস্থায় গোসল করে সালাত আদায়ের নির্দেশ এসেছে।
- মাসআলা না জানলে মানুষ কষ্টে পড়তে পারে।
- নারীর পবিত্রতা বিষয়ে সঠিক জ্ঞান খুব প্রয়োজন।
