৪৬/১২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৪৪৩ - আল্লাহর জন্য ভাইকে ভালোবাসা

আল্লাহর জন্য ভালবাসার ফাযীলাত

আল্লাহর জন্য ভাইকে ভালোবাসার হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪৪৩

حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ ‏ "‏ أَنَّ رَجُلاً زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ. قَالَ هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لاَ غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ ‏.‏ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ».

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ এক ব্যক্তি তার ভাইয়ের সাক্ষাতের জন্য অন্য এক গ্রামে গেল। আল্লাহ তাআলা তার জন্য পথিমধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করলেন। সে ব্যক্তি যখন ফেরেশতার কাছে পৌছল, তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছো? সে বলল, আমি এ গ্রামে আমার এক ভাইয়ের সাথে দেখা করার জন্য যেতে চাই। ফেরেশতা বললেন, তার কাছে কি তোমার কোন অবদান আছে, যা তুমি আরো প্রবৃদ্ধি করতে চাও? সে বলল, না। আমি তো শুধু আল্লাহর জন্যই তাকে ভালবাসি। ফেরেশতা বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে (তাঁর দূত হয়ে) তোমার কাছে অবহিত করার জন্য এসেছি যে, আল্লাহ তোমাকে ভালবাসেন, যেমন তুমি তোমার ভাইকে তাঁরই সন্তুষ্টি অর্জনের জন্য ভালবেসেছ।

ই.ফা. ৬৩১৬, ই.সে. ৬৩৬৬

সহীহ মুসলিম হাদিস ৬৪৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে দেখা করতে অন্য গ্রামে যাচ্ছিল। পথে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিয়োগ করলেন। ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, সে কোথায় যাচ্ছে। লোকটি বলল, সে ওই গ্রামে তার এক ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে। ফেরেশতা জানতে চাইলেন, তার কাছে কি কোনো দুনিয়াবি উপকার আছে, যা সে বাড়াতে চায়? লোকটি বলল, না; সে শুধু আল্লাহর জন্যই তাকে ভালোবাসে। তখন ফেরেশতা জানালেন, আল্লাহ তাকে ভালোবাসেন, যেমন সে তার ভাইকে আল্লাহর জন্য ভালোবেসেছে। এই হাদিস আল্লাহর জন্য ভালোবাসা, নিঃস্বার্থ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের সুন্দর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শুধু আল্লাহর জন্য ভাইকে ভালোবাসা মর্যাদার কাজ।
  • কোনো দুনিয়াবি লাভ ছাড়া দেখা করতে যাওয়া ভালোবাসার সত্যতা দেখায়।
  • আল্লাহর জন্য ভালোবাসার বিনিময়ে আল্লাহর ভালোবাসার সুসংবাদ এসেছে।
  • মুসলিম সম্পর্ক স্বার্থের বাইরে গিয়ে আল্লাহর জন্য হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন