৪৬/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৪৬৫ - অসুস্থতায় ধৈর্য ও জান্নাত
মু‘মিন ব্যক্তি কোন রোগ, দুশ্চিন্তা ইত্যাদিতে পতিত হলে এমনকি তার গায়ে কাঁটাবিদ্ধ হওয়াও তার সাওয়াব
অসুস্থতায় ধৈর্য ও জান্নাতের আশা
সহীহ মুসলিম : ৬৪৬৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৪৬৫
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَبِشْرُ بْنُ الْمُفَضَّلِ، قَالاَ حَدَّثَنَا عِمْرَانُ أَبُو بَكْرٍ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى. قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتِ النَّبِيَّ ﷺ قَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي. قَالَ " إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ. قَالَتْ أَصْبِرُ. قَالَتْ فَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ أَنْ لاَ أَتَكَشَّفَ . فَدَعَا لَهَا.
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) আমাকে বলেছেন, আমি কি তোমাকে এক জান্নাতী মহিলার কথা বলব? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এক কৃষ্ণকায় মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলেছিল, আমি মৃগীরোগে আক্রান্ত হই এবং এ অবস্থায় আমি উলঙ্গ হয়ে পড়ি। অতএব আপনি আমার জন্য আল্লাহ নিকট দোয়া করুন। তিনি বললেন, যদি তুমি চাও, ধৈর্যধারণ কর। তাহলে তোমার জন্য বিনিময় রয়েছে জান্নাত। আর যদি তুমি চাও তাহলে আমি আল্লাহর দরবারে দোয়া করি যেন তিনি তোমাকে আরোগ্যতা দান করেন। তখন সে বলল, আমি ধৈর্যধারণ করব। তবে আমি যে সে অবস্থায় সতর খুলে ফেলি। কাজেই আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি সতর খুলে না ফেলি। তখন তিনি তার জন্য দোয়া করলেন।
ই.ফা. ৬৩৩৭, ই.সে. ৬৩৮৬
সহীহ মুসলিম হাদিস ৬৪৬৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবন আব্বাস (রাঃ) এক জান্নাতি মহিলার কথা বলেন। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জানান, তিনি মৃগিরোগে আক্রান্ত হন এবং সে অবস্থায় তাঁর সতর খুলে যায়। তিনি দোয়া চান। নবী (صلى الله عليه وسلم) তাঁকে দুটি পথ বলেন: চাইলে ধৈর্য ধরতে পারেন, এতে তাঁর জন্য জান্নাত; আর চাইলে নবী (صلى الله عليه وسلم) তাঁর আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মহিলা ধৈর্য বেছে নেন, তবে সতর খুলে না যাওয়ার জন্য দোয়া চান। নবী (صلى الله عليه وسلم) তার জন্য দোয়া করেন। এখানে অসুস্থতায় ধৈর্য, জান্নাতের আশা, দোয়া এবং লজ্জাস্থান রক্ষার গুরুত্ব খুব সুন্দরভাবে এসেছে। হাদিসের শিক্ষা গভীর, কিন্তু সরাসরি বর্ণনার মধ্যেই সীমিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসুস্থতায় ধৈর্য বড় মর্যাদার কারণ হতে পারে।
- রোগমুক্তির জন্য দোয়া চাওয়া বৈধ—হাদিসে তা এসেছে।
- সতর রক্ষার চিন্তা একজন মুমিন নারীর গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা যায়।
- কষ্টের মধ্যেও মানুষ আল্লাহর কাছে নির্দিষ্ট প্রয়োজন চাইতে পারে।
