৩/১৫. অধ্যায়ঃ
ঋতুবতী মহিলার উপর সওম কায়া করা জরুরী, সলাত নয়
সহিহ মুসলিম : ৬৪৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৪৯
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ، قَالَ سَمِعْتُ مُعَاذَةَ، أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ أَتَقْضِي الْحَائِضُ الصَّلاَةَ فَقَالَتْ عَائِشَةُ أَحَرُورِيَّةٌ أَنْتِ قَدْ كُنَّ نِسَاءُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَحِضْنَ أَفَأَمَرَهُنَّ أَنْ يَجْزِينَ قَالَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ تَعْنِي يَقْضِينَ .
মু’আযাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করলেন, ঋতুবতী মহিলা কি সালাত কাজা করবে? আয়িশা (রাঃ) বললেন, তুমি কি হারুরিয়্যা? রসূলুল্লাহ (ﷺ)-এর পত্নীগণের হায়েয হতো, তিনি কি তাঁদেরকে (সালাত) কাজা করার হুকুম দিয়েছেন? মুহাম্মাদ ইবন জাফার বলেন يَجْزِينَ সালাত কাজা করা।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৫৩, ইসলামীক সেন্টারঃ ৬৬৮
