৪৬/২৩. অধ্যায়ঃ
নম্রতার ফাযীলাত
সহিহ মুসলিম : ৬৪৯৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৪৯৭
حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ الْمِقْدَامَ بْنَ شُرَيْحِ بْنِ هَانِئٍ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي الْحَدِيثِ رَكِبَتْ عَائِشَةُ بَعِيرًا فَكَانَتْ فِيهِ صُعُوبَةٌ فَجَعَلَتْ تُرَدِّدُهُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَلَيْكِ بِالرِّفْقِ " . ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ .
শু’বাহ্ হতে বর্ণিতঃ
মিকদাম ইবন শুরায়হ্ ইবন হানি (রহঃ) থেকে এ সানাদে বর্ণনা করতে শুনেছেন। তিনি তাঁর হাদিসে বাড়িয়ে বলেছেন, আয়িশা (রাঃ) একটি উটের পিঠে সওয়ার হয়েছিলেন। উটটি ছিল কঠোর স্বভাবের। তাই তিনি তাকে শক্তভাবে ফিরাচ্ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, “তোমার উচিত নম্র ব্যবহার করা।” পরবর্তী অংশ রাবী উক্ত হাদিসের মতই বর্ণনা করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৩৬৭, ইসলামীক সেন্টারঃ ৬৪১৭
