৩/১৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৫১ - গোসলের সময় পর্দার আদব

গোসল করার সময় কাপড় কিংবা অনুরূপ কিছু দিয়ে পর্দা করে নেবে

গোসলের সময় আড়াল রাখার নববী আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৫১

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي النَّضْرِ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ. وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ.

উম্মু হানী বিনতু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

মাক্কাহ বিজয়ের বছর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। তখন আমি তাঁকে এ অবস্থায় পেলাম যে, তিনি গোসল করছিলেন, আর তাঁর কন্যা ফাতিমা একটি কাপড় দিয়ে তাঁকে আড়াল করে রেখেছিল। [৯২]

[৯২] ইমাম নাবাবী (রহঃ) বলেন: প্রয়োজনের সময় গুপ্তাঙ্গ খোলা জায়িয, যেমন নির্জনে গোসল করার সময়, প্রসাব করার সময়, স্ত্রী সহবাসের সময়। কিন্তু লোক সম্মুখে গুপ্তাঙ্গ খোলা কখনও বৈধ নয়। অন্যান্য উলামায়ে কিরাম বলেন, নির্জনে গোসলের সময়ও লুঙ্গি পড়ে থাকা মুস্তাহাব। তাই প্রয়োজনে উলঙ্গ হয়ে গোসল করাও বৈধ আছে। (নাবাবী)ই.ফা. ৬৫৫, ই.সে. ৬৭০

সহীহ মুসলিম হাদিস ৬৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু হানী বিনত আবি তালিব (রাঃ) বলেন, মক্কা বিজয়ের বছর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে যান। তখন তিনি দেখেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গোসল করছেন এবং তাঁর কন্যা ফাতিমা (রাঃ) একটি কাপড় দিয়ে তাঁকে আড়াল করে রেখেছেন। এই ছোট বর্ণনার মধ্যে গোসলের সময় পর্দা ও শালীনতার সুন্দর শিক্ষা আছে। গোসল ব্যক্তিগত কাজ, তাই সম্ভব হলে আড়াল রাখা উচিত—এই আমলটি হাদিসে স্পষ্ট দেখা যায়। এখানে অতিরিক্ত কোনো বিস্তারিত নিয়ম বলা হয়নি; শুধু দেখা যায়, নবীজি (صلى الله عليه وسلم) গোসলের সময় আড়ালে ছিলেন। গোসলের পর্দা, লজ্জাস্থান ঢেকে রাখা এবং ব্যক্তিগত পবিত্রতার আদব নিয়ে যারা জানতে চান, এই হাদিস তাদের জন্য সহজ শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গোসলের সময় আড়াল রাখা শালীনতার অংশ।
  • ব্যক্তিগত পবিত্রতার কাজেও পর্দার আদব মানা দরকার।
  • পরিবারের সদস্য আড়াল করে সাহায্য করতে পারে, যেমন ফাতিমা (রাঃ) করেছিলেন।
  • নবীজির আমলে পবিত্রতার সঙ্গে লজ্জাশীলতাও ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন