৪৬/২৮. অধ্যায়ঃ
চোগলখোরী হারামকরণ
সহিহ মুসলিম : ৬৫৩০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৫৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ إِنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم قَالَ " أَلاَ أُنَبِّئُكُمْ مَا الْعَضْهُ هِيَ النَّمِيمَةُ الْقَالَةُ بَيْنَ النَّاسِ " . وَإِنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الرَّجُلَ يَصْدُقُ حَتَّى يُكْتَبَ صِدِّيقًا وَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ كَذَّابًا " .
‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ
মুহাম্মাদ (ﷺ) বলেছেন, “আমি কি তোমাদের হুশিয়ার করব না, চোগলখোরী কী? তা হচ্ছে কুৎসা রটনা করা, যা মানুষের মধ্যে বৈরিতার সৃষ্টি করে।” মুহাম্মাদ (ﷺ) আরও বলেছেন, “নিশ্চয়ই কোন ব্যক্তি সত্য কথা বলায় সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়; আবার কেউ মিথ্যা কথা বলায় মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৩৯৮, ইসলামীক সেন্টারঃ ৬৪৪৯
