৪৬/৩৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৫৭৩ - বিড়ালকে বন্দি রাখার পরিণতি

বিড়াল ও যে প্রাণী (মানুষকে) কষ্ট দেয় না, তাদেরকে সাজা দেয়া নিষিদ্ধ

মহিলা ও বিড়ালের হাদিস: প্রাণীর প্রতি দয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৫৭৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ مِنْ جَرَّاءِ هِرَّةٍ لَهَا - أَوْ هِرٍّ - رَبَطَتْهَا فَلاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ هِيَ أَرْسَلَتْهَا تُرَمِّمُ مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ هَزْلاً ‏"‏ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ হুরায়রা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে আমাদের নিকট অনেকগুলো হাদীস উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গমন করে। সে এটিকে মজবুত করে আটকে রাখলো। সে মহিলা এটিকে খানা দেয়নি, পানীয় দেয়নি এবং তাকে বন্ধন ছেড়ে দেয়নি যে, জমিনের পোকা-মাকড় খেয়ে বাঁচতে পারে। পরিশেষে বিড়ালটি পানাহারে কাতর হয়ে মারা যায়।

ই.ফা. ৬৪৪০, ই.সে. ৬৪৯১

সহীহ মুসলিম হাদিস ৬৫৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরায়রা (রা.) রাসূলুল্লাহ صلى الله عليه وسلم থেকে কয়েকটি হাদিস উল্লেখ করেন। তার মধ্যে একটি হলো, এক মহিলা তার বিড়ালের কারণে জাহান্নামে যায়। সে বিড়ালটিকে শক্তভাবে বেঁধে রাখে। তাকে খাবার দেয়নি, পানীয় দেয়নি, আবার ছেড়েও দেয়নি যেন সে জমিনের পোকা-মাকড় খেয়ে বাঁচতে পারে। শেষে বিড়ালটি ক্ষুধা-পিপাসায় দুর্বল হয়ে মারা যায়। এই বর্ণনা প্রাণীর প্রতি নিষ্ঠুরতার কঠিন দিকটি পরিষ্কার করে। প্রাণীকে শুধু আটকে রাখা নয়, তার জীবন রক্ষার পথ বন্ধ করাও অন্যায়। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা থাকলে দয়া ও যত্নের দায়িত্বও থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রাণীকে শক্তভাবে বেঁধে রেখে অবহেলা করা বড় অন্যায়।
  • খাবার-পানি না দিলে প্রাণীর জীবন ঝুঁকিতে পড়ে।
  • বন্দি প্রাণীকে বেঁচে থাকার সুযোগ না দেওয়া নিষ্ঠুরতা।
  • প্রাণীর প্রতি দয়া ইসলামী আচরণের গুরুত্বপূর্ণ অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন