৪৬/৪৭. অধ্যায়ঃ
সন্তানের মৃত্যুতে যে লোক সাওয়াবের আশা করে তার মর্যাদা
সহিহ মুসলিম : ৬৫৯৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৫৯৩
حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ الأَصْبَهَانِيِّ عَنْ أَبِي صَالِحٍ، ذَكْوَانَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ . قَالَ " اجْتَمِعْنَ يَوْمَ كَذَا وَكَذَا " . فَاجْتَمَعْنَ فَأَتَاهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَّمَهُنَّ مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ قَالَ " مَا مِنْكُنَّ مِنِ امْرَأَةٍ تُقَدِّمُ بَيْنَ يَدَيْهَا مِنْ وَلَدِهَا ثَلاَثَةً إِلاَّ كَانُوا لَهَا حِجَابًا مِنَ النَّارِ " . فَقَالَتِ امْرَأَةٌ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاثْنَيْنِ وَاثْنَيْنِ وَاثْنَيْنِ " .
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
এক নারী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ), পুরুষ লোকজন আপনার হাদীস শুনতে পায়। কাজেই আপনি আপনার নিকট হতে আমাদের (নারী সমাজের) জন্যে একটি দিন ঠিক করে দিন (যেদিন আমরা আপনার নিকট একত্র হই)। আর আল্লাহ আপনাকে যা শিক্ষা দান করেন তা হতে আমাদেরকে শিক্ষা দিন। তিনি (ﷺ) বললেন, বেশ ভালো তো, অমুক অমুক দিন তোমরা সমবেত হবে।তারা (নির্দিষ্ট দিনে) একত্র হলো। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাদের সমীপে আসলেন এবং আল্লাহ তাঁকে যা শিখিয়েছেন তা হতে তাদেরকে শেখালেন। অতঃপর তিনি বললেন, তোমাদের মাঝে যে কোন মহিলা তার জীবিত থাকতে সন্তান থেকে তিনটি সন্তান পাঠালো (অর্থাৎ তিনটি সন্তান মারা গেল), সে সন্তানরা কেয়ামতের দিন তার জন্যে আড়াল হবে। তখন এক স্ত্রী বলল, দুইজন, দুইজন, দুইজন হলে (কি বিধান)? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, দুইজন, দুইজন, দুইজনেও এ বিধান।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৬০, ইসলামীক সেন্টারঃ ৬৫১১
