৪৭/১. অধ্যায়ঃ
মায়ের উদরে মানুষের সৃষ্টি রহস্য, তার ভাগ্যের রিয্ক, মুত্যুস্থান, ‘আমাল, হতভাগ্য ও সৌভাগ্য লিপিবদ্ধকরণ
সহিহ মুসলিম : ৬৬৩০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬৩০
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَزِيدَ الضُّبَعِيِّ، حَدَّثَنَا مُطَرِّفٌ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَعُلِمَ أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ قَالَ فَقَالَ " نَعَمْ " . قَالَ قِيلَ فَفِيمَ يَعْمَلُ الْعَامِلُونَ قَالَ " كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ " .
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
বলা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! জাহান্নামীদের হতে জান্নাতীরা সুনির্দিষ্ট হয়েছে কি? তিনি বললেন, হ্যাঁ, প্রতীয়মান হয়েছে। তিনি (রাবী) বলেন, বলা হলো, তাহলে আমলকারী কিসের জন্য আমল করবে? তিনি বললেন, প্রত্যেক লোকের জন্য সে কর্মটি সহজ করে দেওয়া হবে, যার জন্য তাকে বানানো হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৪৯৬, ইসলামীক সেন্টারঃ ৬৫৪৭
