৪৭/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৬৩৫ - আদম ও মূসার বিতর্ক
আদাম (আঃ) ও মূসা (আঃ)-এর বাক-বিতণ্ডা
আদম ও মূসার বিতর্কে তাকদীরের শিক্ষা
সহীহ মুসলিম : ৬৬৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৬৩৫
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارِ، وَابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ، الضَّبِّيُّ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - وَاللَّفْظُ لاِبْنِ حَاتِمٍ وَابْنِ دِينَارٍ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ، عُيَيْنَةَ عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " احْتَجَّ آدَمُ وَمُوسَى فَقَالَ مُوسَى يَا آدَمُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنَ الْجَنَّةِ فَقَالَ لَهُ آدَمُ أَنْتَ مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلاَمِهِ وَخَطَّ لَكَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَىَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً " . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَحَجَّ آدَمُ مُوسَى فَحَجَّ آدَمُ مُوسَى " . وَفِي حَدِيثِ ابْنِ أَبِي عُمَرَ وَابْنِ عَبْدَةَ قَالَ أَحَدُهُمَا خَطَّ . وَقَالَ الآخَرُ كَتَبَ لَكَ التَّوْرَاةَ بِيَدِهِ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ)-এর মাঝে বাক-বিতণ্ডা হয়। মূসা (‘আঃ) বললেন, হে আদাম! আপনি আমাদের পিতা, আপনি আমাদেরকে মাহরুম করেছেন এবং জান্নাত হতে আমাদেরকে বের করে দিয়েছেন। এরপর আদাম (‘আঃ) তাঁকে বললেন, আপনি তো মূসা (‘আঃ)। আল্লাহ তা‘আলা তাঁর সঙ্গে কথা বলতে আপনাকে চয়ন করেছেন এবং আপনাকে লিখিত কিতাব (তাওরাত) দিয়েছেন। আপনি কি এমন বিষয়ে আমাকে ভর্ৎসনা করছেন যা আমার সৃষ্টির চল্লিশ বৎসর আগে আল্লাহ তা‘আলা নির্ধারণ করে রেখেছেন?রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আদাম (‘আঃ) মূসা (‘আঃ)-এর উপর বাক-বিতণ্ডায় জয়ী হলেন। আদাম (‘আঃ) মূসা (‘আঃ)-এর উপর বাক-বিতণ্ডায় জয়ী হলেন। আর ইবনু আবূ ‘উমর ও ইবনু ‘আব্দাহ্ বর্ণিত হাদীসে তাদের একজন বলেছেন, লিখে দিয়েছেন; অপরজন বলেছেন, তিনি তাঁর হস্তে আপনার জন্য তাওরাত লিখে দিয়েছেন।
ই.ফা. ৬৫০১, ই.সে. ৬৫৫২
সহীহ মুসলিম হাদিস ৬৬৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আদম (আঃ) ও মূসা (আঃ)-এর মধ্যে কথোপকথনের কথা এসেছে। মূসা (আঃ) বলেন, আদম (আঃ) মানুষকে মাহরুম করেছেন এবং জান্নাত থেকে বের হওয়ার কারণ হয়েছেন। উত্তরে আদম (আঃ) মূসা (আঃ)-এর মর্যাদা স্মরণ করিয়ে দেন—আল্লাহ তাঁকে কথা বলার জন্য বেছে নিয়েছেন এবং লিখিত কিতাব দিয়েছেন। তারপর আদম (আঃ) বলেন, আপনি কি আমাকে এমন বিষয়ে ভর্ৎসনা করছেন যা আমার সৃষ্টির চল্লিশ বছর আগে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন? নবী صلى الله عليه وسلم বলেন, আদম (আঃ) মূসা (আঃ)-এর উপর বিতর্কে জয়ী হলেন। এই হাদিসে তাকদীর, নবীদের মর্যাদা এবং আল্লাহর পূর্বনির্ধারণের বিষয় উঠে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর নির্ধারণ মানুষের জন্মের আগেও হতে পারে।
- আদম (আঃ) ও মূসা (আঃ)-এর কথোপকথনে তাকদীরের বিষয় এসেছে।
- মূসা (আঃ)-এর আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদা হাদিসে উল্লেখ আছে।
- নবী صلى الله عليه وسلم আদম (আঃ)-এর যুক্তির জয় ঘোষণা করেছেন।
