৪৭/২. অধ্যায়ঃ

আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ)-এর বাক-বিতণ্ডা

সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৬৩৭

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنِي الْحَارِثُ بْنُ أَبِي ذُبَابٍ، عَنْ يَزِيدَ، - وَهُوَ ابْنُ هُرْمُزَ - وَعَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ قَالاَ سَمِعْنَا أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ احْتَجَّ آدَمُ وَمُوسَى عَلَيْهِمَا السَّلاَمُ عِنْدَ رَبِّهِمَا فَحَجَّ آدَمُ مُوسَى قَالَ مُوسَى أَنْتَ آدَمُ الَّذِي خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَسْجَدَ لَكَ مَلاَئِكَتَهُ وَأَسْكَنَكَ فِي جَنَّتِهِ ثُمَّ أَهْبَطْتَ النَّاسَ بِخَطِيئَتِكَ إِلَى الأَرْضِ فَقَالَ آدَمُ أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلاَمِهِ وَأَعْطَاكَ الأَلْوَاحَ فِيهَا تِبْيَانُ كُلِّ شَىْءٍ وَقَرَّبَكَ نَجِيًّا فَبِكَمْ وَجَدْتَ اللَّهَ كَتَبَ التَّوْرَاةَ قَبْلَ أَنْ أُخْلَقَ قَالَ مُوسَى بِأَرْبَعِينَ عَامًا ‏.‏ قَالَ آدَمُ فَهَلْ وَجَدْتَ فِيهَا ‏{‏ وَعَصَى آدَمُ رَبَّهُ فَغَوَى‏}‏ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ أَفَتَلُومُنِي عَلَى أَنْ عَمِلْتُ عَمَلاً كَتَبَهُ اللَّهُ عَلَىَّ أَنْ أَعْمَلَهُ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَحَجَّ آدَمُ مُوسَى ‏"‏ ‏.‏

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আদম (আঃ) ও মূসা (আঃ) তাঁদের রবের নিকট ঝগড়া করলেন। অতঃপর আদম (আঃ) মূসা (আঃ)-এর উপর জয়ী হলেন। মূসা (আঃ) বললেন, “আপনি তো সে আদম (আঃ) যাকে আল্লাহ তা'আলা নিজ হস্তে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে তিনি তাঁর রূহকে ফুঁকে দিয়েছেন, তিনি তাঁর ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন এবং তাঁর জান্নাতে আপনাকে আবাসন করে দিয়েছেন। তারপর আপনি আপনার ভুলের কারণে মানবজাতিকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন?”এরপর আদম (আঃ) বললেন, “আপনি তো সে মূসা (আঃ) যাকে আল্লাহ তা'আলা রিসালাত দিয়েছেন, তাঁর সাথে কথা বলার জন্য বাছাই করেছেন এবং আপনাকে দান করেছেন তক্তিসমূহ, তাতে সব বিষয়ের বর্ণনা লিখিত রয়েছে এবং নির্জনে আলাপচারিতার জন্যে নৈকট্য দান করেছেন। সুতরাং আমার জন্মের কত বছর পূর্বে আল্লাহ তা'আলা তাওরাত লিপিবদ্ধ করেছেন তা কি আপনি দেখেছেন?” মূসা (আঃ) বললেন, “চল্লিশ বছর পূর্বে।” আদম (আঃ) বললেন, “আপনি কি তাতে পাননি- ‘আদম তাঁর রবের আদেশ অমান্য করেছেন এবং পথভ্রষ্ট হয়েছেন’?” আদম (আঃ) বললেন, “এরপর আপনি আমাকে আমার এমন কর্মের জন্য কেন ভর্ৎসনা করছেন যা আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর পূর্বে আল্লাহ তা'আলা আমার উপর লিখে রেখেছেন?” রাসূলুল্লাহ (ﷺ) বলেন, “এরপর আদম (আঃ) মূসা (আঃ)-এর উপর জয়ী হলেন।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৬৫০৩, ইসলামীক সেন্টারঃ ৬৫৫৪৫ আবুল হাসান কাবিসী (রহঃ) বলেন, আকাশমণ্ডলীতে আদাম (‘আঃ) ও মূসা (‘আঃ)-এর রূহ পরস্পর সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে বিতর্ক হয়। কাযী ‘আয়ায বলেন, এ সম্ভাবনাও থেকে যায় যে, উভয়েই স্বশরীরে সাক্ষাতে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন