৪৮/৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৬৮২ - ‘ইল্ম
শেষ যামানায় ‘ইল্ম উঠে যাওয়া, অজ্ঞতা ও ফিতনা প্রকাশ পাওয়া প্রসঙ্গে
সহীহ মুসলিম : ৬৬৮২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৬৮২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ الأَشْجَعِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، وَأَبِي، مُوسَى الأَشْعَرِيِّ قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ حوَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ شَقِيقٍ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى وَهُمَا يَتَحَدَّثَانِ فَقَالاَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ بِمِثْلِ حَدِيثِ وَكِيعٍ وَابْنِ نُمَيْرٍ .
‘আবদুল্লাহ ও আবূ মূসা আল আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ
উভয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমনই বলেছেন। কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ)...... শাকীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ (রাঃ) ও আবূ মূসা আশ‘আরী (রাঃ)-এর সাথে বসে ছিলাম। এহেন মুহূর্তে হাদীস বর্ণনা করছিলেন। তাঁরা উভয়ে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ...... এরপর তাঁরা ওয়াকী‘ ও ইবনু নুমায়র (রহঃ)-এর হাদীসের হুবহু হাদীস বর্ণনা করেন।
ই. ফা. ৬৫৪৫, ই. সে. ৬৫৯৯
