৩/২২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৭২ - গোসল কিসে ফরজ হয়
কেবল বীর্যপাত হলেই গোসল করতে হবে, এ হুকুম রহিতকরণ
গোসল কিসে ফরজ হয়: আয়েশা (রাঃ)-এর বর্ণনায় স্পষ্ট উত্তর
সহীহ মুসলিম : ৬৭২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭২
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، - وَهَذَا حَدِيثُهُ - حَدَّثَنَا هِشَامٌ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، قَالَ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ عَنْ أَبِي بُرْدَةَ، - عَنْ أَبِي مُوسَى،قَالَ اخْتَلَفَ فِي ذَلِكَ رَهْطٌ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ فَقَالَ الأَنْصَارِيُّونَ لاَ يَجِبُ الْغُسْلُ إِلاَّ مِنَ الدَّفْقِ أَوْ مِنَ الْمَاءِ . وَقَالَ الْمُهَاجِرُونَ بَلْ إِذَا خَالَطَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ . قَالَ قَالَ أَبُو مُوسَى فَأَنَا أَشْفِيكُمْ مِنْ ذَلِكَ . فَقُمْتُ فَاسْتَأْذَنْتُ عَلَى عَائِشَةَ فَأُذِنَ لِي فَقُلْتُ لَهَا يَا أُمَّاهْ - أَوْ يَا أُمَّ الْمُؤْمِنِينَ - إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكِ عَنْ شَىْءٍ وَإِنِّي أَسْتَحْيِيكِ .فَقَالَتْ لاَ تَسْتَحْيِي أَنْ تَسْأَلَنِي عَمَّا كُنْتَ سَائِلاً عَنْهُ أُمَّكَ الَّتِي وَلَدَتْكَ فَإِنَّمَا أَنَا أُمُّكَ . قُلْتُ فَمَا يُوجِبُ الْغُسْلَ قَالَتْ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِذَا جَلَسَ بَيْنَ شُعَبِهَا الأَرْبَعِ وَمَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ».
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
মুহাজির ও আনসারদের একটি দল এ ব্যাপারে মতবিরোধ করল। আনসারগণ বলল, জোরে অথবা স্বাভাবিক গতিতে পানি (বীর্য) বের না হলে গোসল ফরজ হয় না। আর মুহাজিরগণ বলল, স্ত্রী সঙ্গে শুধু মিললেই গোসল ফরজ (বীর্য বের হোক বা না হোক)। আবূ মূসা (রাঃ) বললেন, আমি এ ব্যাপারে তোমাদেরকে শান্ত করছি।এরপর আমি উঠে গিয়ে ‘আয়িশাহ (রাঃ)-এর কাছে প্রবেশের অনুমতি চাইলাম। আমাকে অনুমতি দেওয়া হল। আমি তাঁকে বললাম, মা! অথবা (তিনি বলছিলেন) হে মু’মিনদের মা! আমি আপনার কাছে একটি বিষয়ে জিজ্ঞেস করতে চাই কিন্তু আমি লজ্জাবোধ করছি। তুমি তোমার গর্ভধারিণী মাকে যে ব্যাপারে প্রশ্ন করতে পারতে সে ব্যাপারে আমাকে প্রশ্ন করতে লজ্জাবোধ করো না। আমি তো তোমার মা। আমি বললাম, গোসল কিসে ফরজ হয়? তিনি বললেন, জানা-কোন লোকের কাছেই তুমি প্রশ্ন করেছ। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কোন পুরুষ স্ত্রীর চার হাত-পায়ের মাঝখানে বসবে এবং একের লজ্জাস্থান অপরের লজ্জাস্থানের সাথে লাগবে তখন গোসল ফরজ হবে।
ই.ফা. ৬৭৬, ই.সে. ৬৯১
সহীহ মুসলিম হাদিস ৬৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুহাজির ও আনসারদের মধ্যে গোসল ফরজ হওয়া নিয়ে মতভেদ দেখা যায়। কেউ বলেছিলেন, বীর্য বের না হলে গোসল ফরজ হয় না; আবার কেউ বলেছিলেন, স্ত্রীর সঙ্গে মিললেই গোসল ফরজ। আবু মূসা (রাঃ) বিষয়টি পরিষ্কার করতে আয়েশা (রাঃ)-এর কাছে যান। তিনি লজ্জা পেলে আয়েশা (রাঃ) তাকে বলেন, এমন প্রশ্ন করতে লজ্জা করো না। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা জানান—যখন পুরুষ স্ত্রীর চার হাত-পায়ের মাঝখানে বসে এবং একের লজ্জাস্থান অপরের লজ্জাস্থানের সাথে লাগে, তখন গোসল ফরজ হয়। “গোসল কিসে ফরজ হয়” প্রশ্নের জন্য এটি খুব সরাসরি হাদিস।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধর্মীয় মাসআলা বুঝতে জ্ঞানী ব্যক্তির কাছে প্রশ্ন করা উচিত।
- লজ্জার কারণে জরুরি পবিত্রতার বিধান না জানা ঠিক নয়।
- এই হাদিসে লজ্জাস্থান লজ্জাস্থানে লাগলে গোসল ফরজ হওয়ার কথা এসেছে।
- সাহাবিরা মতভেদ হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী দিয়ে সমাধান খুঁজতেন।
