৪৯/১০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৭৩৫ - লা ইলাহা ইল্লাল্লাহ যিকিরের ফজিলত
তাহলীল (‘লা- ইলা-হা ইল্লাল্লা-হ’ বলা), তাসবীহ্ (‘সুবহা-নাল্লা-হ’ বলা) ও দু‘আর ফাযীলাত
লা ইলাহা ইল্লাল্লাহ যিকিরের ফজিলত
সহীহ মুসলিম : ৬৭৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৩৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ . كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ أَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ. وَمَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহ্দাহু লা- শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হাম্দু ওয়াহুয়া ‘আলা- কুল্লি শাইয়্যিন কদীর।” অর্থাৎ- ‘আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই; তিনি অদ্বিতীয়, তাঁর কোন অংশীদার নেই; তাঁরই রাজত্ব, তাঁরই যাবতীয় প্রশংসা; তিনিই সব বিষয়ের উপর শক্তিধর’- যে লোক এ দোয়া প্রতিদিনে একশ’ বার পাঠ করে সে দশজন গোলামমুক্ত করার পুণ্য অর্জন হয়, তার (আমলনামায়) একশ’ নেকী লেখা হয় এবং তার হতে একশ’ পাপ মিটিয়ে দেয়া হয়। আর তা ঐ দিন বিকাল পর্যন্ত শয়তান (তার কুমন্ত্রণা) হতে তার জন্যে রক্ষাকারী হয়ে যায়। সেদিন সে যা পুণ্য অর্জন করেছে তার চেয়ে বেশি পুণ্যবান কেউ হবে না। তবে কেউ তার চাইতে বেশি আমল করলে তার কথা আলাদা।আর যে লোক দিনে একশ’ বার “সুবহা-নাল্ল-হি ওয়াবি হাম্দিহী”। অর্থাৎ- ‘আমি আল্লাহর সপ্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি’ পাঠ করবে, তার সমস্ত পাপ মিটিয়ে দেয়া হবে, যদি ও তা সমুদ্রের ফেনার সম পরিমাণ হয়।
ই.ফা. ৬৫৯৮, ই.সে. ৬৬৫০
সহীহ মুসলিম হাদিস ৬৭৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم দুটি যিকিরের ফজিলত বর্ণনা করেছেন। প্রথমটি হলো: “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদীর।” যে ব্যক্তি দিনে একশ বার এটি পাঠ করে, তার জন্য দশজন গোলাম মুক্ত করার সমপরিমাণ সওয়াব, একশ নেকী লেখা, একশ পাপ মুছে দেওয়া এবং সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষার কথা এসেছে। তবে হাদিসেই বলা হয়েছে, কেউ যদি এর চেয়ে বেশি আমল করে, সে আলাদা। দ্বিতীয় যিকির হলো “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী” একশ বার। এর মাধ্যমে পাপ মোচনের কথা বলা হয়েছে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাওহীদের যিকির বড় সওয়াবের কারণ হতে পারে।
- নিয়মিত যিকির শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষার একটি উপায় হিসেবে এসেছে।
- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী পাপ মোচনের ফজিলতপূর্ণ যিকির।
- হাদিসে বেশি আমলকারীর জন্য আলাদা মর্যাদার কথা রাখা হয়েছে।
