৪৯/১৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৭৮৫ - বিছানা ঝাড়া ও ঘুমের দোয়া
বিছানা গ্রহণ ও ঘুমানোর সময় যা বলতে হয়
বিছানা ঝেড়ে বিসমিল্লাহ পড়ে ঘুমানোর দোয়া
সহীহ মুসলিম : ৬৭৮৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৮৫
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَأْخُذْ دَاخِلَةَ إِزَارِهِ فَلْيَنْفُضْ بِهَا فِرَاشَهُ وَلْيُسَمِّ اللَّهَ فَإِنَّهُ لاَ يَعْلَمُ مَا خَلَفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ فَإِذَا أَرَادَ أَنْ يَضْطَجِعَ فَلْيَضْطَجِعْ عَلَى شِقِّهِ الأَيْمَنِ وَلْيَقُلْ سُبْحَانَكَ اللَّهُمَّ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَاغْفِرْ لَهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন তার শয্যাগ্রহণ করতে বিছানায় আসে, সে যেন তার কাপড়ের আঁচল দিয়ে বিছানাটি ঝাড়া দিয়ে নেয় এবং ‘বিসমিল্লাহ’ পাঠ করে নেয়। কেননা সে জানে না যে, বিছানা ছাড়ার পর তার বিছানায় কি আছে। তারপর যখন সে শয্যাগ্রহণ করতে ইচ্ছা করে তখন যেন ডান কাত হয়ে শয্যাগ্রহণ করে।এরপর সে যেন বলে, “সুবহা- নাকাল্লা-হুম্মা রব্বী বিকা ওয়া যা‘তু জামবী ওয়াবিকা আর্ ফা‘উহু ইন্ আম্সাক্তা নাফ্সী ফাগ্ফির্ লাহা- ওয়া ইন্ আর্সাল্তাহা- ফাহ্ফায্হা- বিমা- তাহ্ফাযু বিহি ‘ইবা-দাকাস্ স-লিহীন” অর্থাৎ- “আপনার পবিত্রতা ঘোষণা করছি, হে আমার প্রতিপালক! আপনার নামেই আমি আমার পার্শ্ব (দেহ) রাখলাম, আপনার নামেই তা তুলব। আপনি যদি আমার প্রাণ আটকিয়ে রাখেন তাহলে আমাকে মাফ করে দিন। আর যদি আপনি তাকে উঠবার অবকাশ দেন তাহলে তাকে রক্ষা করুন, যেমন আপনি আপনার নেক বান্দাদের রক্ষা করে থাকেন।”
ই.ফা. ৬৬৪৪, ই.সে. ৬৬৯৭
সহীহ মুসলিম হাদিস ৬৭৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঘুমের আগে খুব বাস্তব ও সহজ কিছু আদব শিখিয়েছেন। কেউ বিছানায় গেলে সে যেন কাপড়ের ভেতরের অংশ দিয়ে বিছানা ঝেড়ে নেয় এবং বিসমিল্লাহ পড়ে। কারণ সে জানে না, তার অনুপস্থিতিতে বিছানায় কী আছে। এরপর ডান কাতে শোয়ার নির্দেশ এসেছে। তারপর দোয়া পড়তে বলা হয়েছে, যেখানে বান্দা বলে, হে আমার রব, আপনার নামেই আমার পার্শ্ব রাখলাম এবং আপনার নামেই তুলব। যদি আপনি আমার প্রাণ রেখে দেন, তবে আমাকে ক্ষমা করুন; আর যদি উঠার সুযোগ দেন, তবে আপনার নেক বান্দাদের মতো আমাকে হেফাজত করুন। এই হাদিসে ঘুমের আদব, সতর্কতা, আল্লাহর নাম এবং ক্ষমা-হেফাজতের দোয়া একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়ার নির্দেশ আছে।
- বিছানায় যাওয়ার সময় বিসমিল্লাহ পড়া শেখানো হয়েছে।
- ডান কাতে শোয়া ঘুমের আদব হিসেবে এসেছে।
- ঘুমের আগে ক্ষমা ও হেফাজতের দোয়া করা উচিত।
