৪৯/১৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৭৯২ - ঈমান, তাওয়াক্কুল ও হিদায়াতের দোয়া

কৃত ‘আমাল ও না করা ‘আমালের খারাবী থেকে আশ্রয় প্রার্থনা করা

ঈমান ও তাওয়াক্কুলের শক্তিশালী দোয়া

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৭৯২

حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا الْحُسَيْنُ، حَدَّثَنِي ابْنُ بُرَيْدَةَ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَقُولُ " اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعِزَّتِكَ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَنْ تُضِلَّنِي أَنْتَ الْحَىُّ الَّذِي لاَ يَمُوتُ وَالْجِنُّ وَالإِنْسُ يَمُوتُونَ» .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ “আল্ল-হুম্মা লাকা আস্লাম্তু ওয়াবিকা আ-মান্তু ওয়া ‘আলাইকা তাওয়াক্কাল্তু ওয়া ইলাইকা আনাব্তু ওয়াবিকা খ-সামতু আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযু বি‘ইয্যাতিকা লা- ইলা-হা ইল্লা- আন্তা আন্ তুযিল্লানী আন্তাল হাইয়ুল্লাযী লা- ইয়ামূতু ওয়াল জিন্নু ওয়াল ইন্সু ইয়ামূতূন”, অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার কাছেই আত্মসমর্পণ করেছি, আপনার প্রতিই বিশ্বাস স্থাপন করেছি, আপনার উপরই ভরসা করেছি, আপনার দিকেই ফিরে যাচ্ছি এবং আপনার সহযোগিতায়ই শত্রুদের বিপক্ষে যুদ্ধ করেছি। হে আল্লাহ! আপনার সম্মানের নিকট আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোন মাবুদ নেই। আপনি আমাকে বিভ্রান্তির পথ থেকে বাঁচান। আপনি চিরঞ্জীব সত্তা, যার মৃত্যু নেই। আর জিন্ জাতি ও মানব জাতি মারা যাবে।”

ই.ফা. ৬৬৫১, ই.সে. ৬৭০৪

সহীহ মুসলিম হাদিস ৬৭৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর একটি গভীর দোয়া এসেছে। তিনি আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ, ঈমান, তাওয়াক্কুল, আল্লাহর দিকে ফিরে আসা এবং আল্লাহর সাহায্যে দাঁড়ানোর কথা বলেছেন। এরপর তিনি আল্লাহর সম্মানের আশ্রয় চেয়েছেন, যেন তিনি বিভ্রান্তির পথে না পড়েন। দোয়াটিতে তাওহীদের কথাও আছে—আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। শেষে বলা হয়েছে, আল্লাহ চিরঞ্জীব, তাঁর মৃত্যু নেই; আর জিন ও মানুষ মৃত্যুবরণ করবে। এই দোয়া মুমিনকে শেখায়, ঈমান শুধু মুখের দাবি নয়; এতে ভরসা, ফিরে আসা এবং হিদায়াতের দরকার আছে। হিদায়াতের দোয়া ও তাওয়াক্কুল এখানে একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর কাছে আত্মসমর্পণ ও ভরসা মুমিনের দোয়ার অংশ।
  • বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় চাইতে হয়।
  • আল্লাহ চিরঞ্জীব; মানুষ ও জিন মৃত্যুবরণ করে।
  • ঈমানের সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসার মন থাকতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন