৫০/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৮৫৬ - তওবা
ইস্তিগ্ফার ও তাওবার মাধ্যমে গুনাহ মাফ হওয়া প্রসঙ্গে
সহীহ মুসলিম : ৬৮৫৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮৫৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، - قَاصِّ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ - عَنْ أَبِي صِرْمَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّهُ قَالَ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ كُنْتُ كَتَمْتُ عَنْكُمْ شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " لَوْلاَ أَنَّكُمْ تُذْنِبُونَ لَخَلَقَ اللَّهُ خَلْقًا يُذْنِبُونَ يَغْفِرُ لَهُمْ " .
আবূ আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ
যখন তাঁর মৃত্যু সমুপস্থিত তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) হতে শোনা একটি হাদীস আমি তোমাদের নিকট হতে গোপন রেখেছিলাম। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে শুনেছি যে, যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ তা‘আলা এমন মাখ্লূক বানাতেন যারা পাপ করতো এবং আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন।
ই.ফা. ৬৭১০, ই.সে. ৬৭৬৬
