৩/২৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৬৮৮ - উটের গোশত খেলে ওজু

উটের গোশ্‌ত খেয়ে ওযূ করা সম্পর্কে

উটের গোশত খেলে ওজু করার হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৮৮

حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ ﷺ أَأَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ قَالَ «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلاَ تَوَضَّأْ " . قَالَ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الإِبِلِ قَالَ " نَعَمْ فَتَوَضَّأْ مِنْ لُحُومِ الإِبِلِ " . قَالَ أُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ قَالَ «نَعَمْ» . قَالَ أُصَلِّي فِي مَبَارِكِ الإِبِلِ قَالَ " لاَ " .

জাবির ইবনু সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে জিজ্ঞেস করল, আমি কি বকরীর গোশত খেয়ে ওযু করব? তিনি বললেন, তোমার ইচ্ছা ওযু করতে পার আর নাও করতে পার। সে বলল, আমি কি উটের গোশত খেয়ে ওযু করব? তিনি বললেন, হ্যাঁ, উটের গোশত খেয়ে তুমি ওযু করবে। সে বলল, আমি কি বকরীর ঘরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমি কি উটের ঘরে সালাত আদায় করতে পারি? তিনি বললেন, না। [৯৮]

[৯৮] যেহেতু অত্র হাদীসে স্পষ্ট প্রমাণ করছে যে, উটের গোশত খেলে ওযূ নষ্ট হয়ে যাবে। সেহেতু কোন প্রকার মন্তব্য ছাড়াই এ নির্দেশ মেনে নিতে হবে। ওযূ অবস্থায় উটের গোশত খেয়ে সলাত আদায়ের ইচ্ছা করলে অবশ্যই পুনরায় ওযূ করতে হবে। উটের আস্তাবলে সলাত আদায়ের নিষেধের কারণ হচ্ছে, উট দুষ্ট প্রকৃতির বিরাট পশু। সলাত আদায়কারীর ক্ষতিসাধন করতে পারে। পক্ষান্তরে বকরীর ঘরে সলাত আদায় করলে ক্ষতি সাধনের আশঙ্কা নেই। (নাবাবী)ই.ফা. ৬৮৭, ই.সে. ৭০২

সহীহ মুসলিম হাদিস ৬৮৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে কয়েকটি সরাসরি প্রশ্ন করেন। তিনি জানতে চান, ছাগলের গোশত খেলে কি ওজু করতে হবে? নবী صلى الله عليه وسلم বলেন, ইচ্ছা করলে ওজু করতে পার, না করলেও পার। এরপর তিনি উটের গোশত সম্পর্কে জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم স্পষ্টভাবে বলেন, হ্যাঁ, উটের গোশত খেলে ওজু করবে। এরপর সালাতের জায়গা নিয়েও প্রশ্ন আসে। ছাগলের ঘরে সালাত আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু উটের ঘরে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। তাই এই হাদিসে উটের গোশত খেলে ওজু, ছাগলের গোশত, সালাতের জায়গা এবং পবিত্রতার বিষয়ে আলাদা আলাদা নির্দেশ পাওয়া যায়। হাদিসের ভাষা সহজ, প্রশ্ন-উত্তর ভিত্তিক এবং ব্যবহারিক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উটের গোশত খাওয়ার পর ওজু করার নির্দেশ এসেছে।
  • ছাগলের গোশত খেলে ওজু করা বা না করা—উভয়ের সুযোগ বলা হয়েছে।
  • ছাগলের ঘরে সালাতের অনুমতি আছে, কিন্তু উটের ঘরে সালাতের নিষেধ এসেছে।
  • ধর্মীয় বিষয়ে সন্দেহ হলে সরাসরি জিজ্ঞেস করা ভালো।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন